ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১০:৩৫:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী

নারী দিবসে সাহসী নারীর সন্মানে ভূষিত বাংলাদেশের নাদিয়া

আপডেট: ০৬:৫৬ এএম, ৮ মার্চ ২০১৫ রবিবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননউজ২৪.কম, ঢাকা : সাহসী নারীর সন্মানে ভূষিত হলেন বাংলাদেশের সাহসী সাংবাদিক নাদিয়া শারমিন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আইডব্লিউওসি নারীদের সাহসিকতার জন্য ‘আন্তর্জাতিক সাহসী নারীর পুরস্কার’ দিয়ে থাকে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে তাকে এ পুরস্কার দেওয়া হয়। নাদিয়ার হাতে পুরস্কার তুলে দেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী হিগিনবটম। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা ওই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।নাদিয়া শারমিন ছাড়াও বিশ্বের আরও ৯ জন সাহসী নারীকে পুরস্কৃত করা হয়। ২০১৩ সালের এপ্রিল মাসে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশে চলার সময় খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন নাদিয়া।নাদিয়ার ওপর হামলার ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় তোলে। তিনি তখন একটি বেসরকারি টি ভি চ্যানেলে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি একাত্তর টেলিভিশনে কর্মরত আছেন। ০৮.০৩.২০১৫