নারী নির্যাতন প্রতিরোধে রংপুর ও বরিশালে সমাবেশ
আপডেট: ০৭:৩৯ এএম, ২৫ আগস্ট ২০১৪ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা: রংপুর ও বরিশালে নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে গত রোববার নারী সমাবেশ হয়েছে। এই সমাবেশে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের আয়োজনে এই সমাবেশের আয়োজন করা হয়। বরিশালেও একই ধরনের সমাবেশ হয়েছে।
রংপুর টাউন হলে গতকাল বেলা আড়াইটায় নারী সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাইবান্ধা জেলার সভাপতি রোকেয়া খাতুন। সমাবেশ প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য মুবিনুল হায়দার চৌধুরী। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সীমা দত্ত, সহসাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, রংপুরের আরশেদা খানম, দিনাজপুরের মাসুম আল মাহবুবা, বগুড়ার নূরজাহান, গাইবান্ধার নিলুফার ইয়াসমীন, ঠাকুরগাঁওয়ের কৃষ্ণা দেবনাথ, পঞ্চগড়ের ফারজিনা আক্তার, কামরুন্নাহার সরকার, কল্পনা রানী রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অপসংষ্কৃতি, মাদক ও জুয়ার প্রবণতা অনেক গুণ বেড়ে গেছে। এসব নানা কারণে নারীর প্রতি সহিংসতা দিন দিন বাড়ছে। অবহেলা করা হচ্ছে নারীকে। নারী নির্যাতন, নারী ও শিশু পাচারও বেড়ে গেছে। এসব অপরাধপ্রবণতা রোধে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকেই প্রধান ভূমিকা রাখতে হবে। এর পাশাপাশি গ্রাম-শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবেশের আগে বেলা ১১টায় পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাবলিক লাইব্রেরি মাঠে এসে শেষ হয়।
বরিশালে মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। সেই নারীকে পেছনে রেখে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সমানতালে উন্নয়নের জন্য নারীকে সহযোগী হিসেবে দেখতে হবে। তা না হলে দেশ এগোবে না। গতকাল সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে ‘অগ্রগতিতে নারী, উন্নয়নে নারী’ স্লোগান নিয়ে এই মানববন্ধন ও সমাবেশ হয়।
বরিশাল সম্মিলিত নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদ্যাপন পর্ষদ ওই কর্মসূচির আয়োজন করে। উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদের সভাপতিত্বে বক্তব্য দেন সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্রর সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, খেলাঘর বরিশালের সাবেক সাধারণ সম্পাদক শুভংকর চক্রবর্তী, নারীনেত্রী ফজিলাতুন্নেছা ফরিদ, নিগার সুলতানা হনুফা, ইরাইর পণ্ডিত প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বিবাহিত নারীদের মধ্যে ৮৭ ভাগ স্বামীর হাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হন। নারী নির্যাতন প্রতিরোধে নারীদের নয়, প্রথম এগিয়ে আসতে হবে পুরুষদের।
২৫.০৮.২০১৪

২৫.০৮.২০১৪ - দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি