নারী বিশ্বকাপ : মায়ের পর মেয়ে এই প্রথম
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৯ এএম, ৩ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
রড ল্যাথামের পর টম ল্যাথাম, কেভিন কারেনের পর স্যাম কারেন, ল্যান্স কেয়ার্নসের পর ক্রিস কেয়ার্নস—ছেলেদের ক্রিকেটে বাবার পর ছেলের বিশ্বকাপ খেলার নজির কম নেই। অস্ট্রেলিয়ার মার্শ পরিবারের অর্জন তো আরও বড়। জিওফ মার্শের পর বিশ্বকাপে খেলেছেন তাঁর দুই ছেলে শন ও মিচেল মার্শ।
তবে পুরুষ ক্রিকেটে একই পরিবারের দুই প্রজন্মের বিশ্বকাপ খেলার ঘটনা বেশ কয়েকটি থাকলেও নারী ক্রিকেট ব্যতিক্রম। মেয়েদের বিশ্বকাপের বয়স ৫০ পেরিয়ে গেলেও মায়ের পর মেয়ের বিশ্বকাপ খেলার ঘটনা এত দিন ছিলই না। অবশেষে ২০২৫ সালে এসে মা–মেয়ের দেখা পেল নারী বিশ্বকাপ। আর এই কীর্তিটি গড়েছেন আন–মারি ম্যাকডোনাল্ড ও কিম গার্থ।
মেয়ে গার্থের কথাই আগে বলা যাক। বুধবার নারী ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে অভিষেক হয়েছে গার্থের। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে খুব একটা খারাপ করেননি। নয় নম্বরে ব্যাটিং করতে নেমে ৩৭ বলে করেছেন ৩৮ রান। আর বল হাতে ৮ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।
ব্যক্তিগত নৈপুণ্যে স্মরণীয় কিছু করতে না পারলেও মাঠে নেমেই নারী বিশ্বকাপে ইতিহাসের অংশ হয়েছেন গার্থ। যে ইতিহাসে অংশ তাঁর মা ম্যাকডেনাল্ডও। ১৯৮৮ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চতুর্থ নারী বিশ্বকাপে খেলেছিলেন ম্যাকডোনাল্ড।
ডানহাতি পেসার ম্যাকডোনাল্ড খেলেছিলেন আয়ারল্যান্ডের হয়ে। সেবার আইরিশদের দলটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের কাছে হারলেও নেদারল্যান্ডসের বিপক্ষে দুবার জিতেছিল।
১৯৯০ সালে ম্যাকডোনাল্ড বিয়ে করেন আয়ারল্যান্ডের ক্রিকেটার জোনাথন গার্থকে। জোনাথন অবশ্য কখনো আয়ারল্যান্ড পুরুষ জাতীয় দলে জায়গা করে নিতে পারেননি। জোনাথন ও ম্যাকডোনাল্ডের ঘরে জন্ম নেয় দুই ছেলে রব (১৯৯১) ও জেমস (২০০০) এবং এক মেয়ে কিম (১৯৯৬)। বাবা–মায়ের দেখাদেখি সন্তানরাও ক্রিকেটার হয়ে ওঠেন। যদিও জাতীয় পর্যায়ে যেতে পেরেছেন শুধু কিমই।
কিমের আন্তর্জাতিক অভিষেক হয় আয়ারল্যান্ডের হয়েই। ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরুর পর আয়ারল্যান্ডের হয়ে ৩৪টি ওয়ানডে ও ৫১টি টি–টোয়েন্টি খেলেন। ২০১৯ সালের পর জন্মভূমির হয়ে আর খেলেননি কিম। চলে যান অস্ট্রেলিয়ায়।
২০২২ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলা শুরু করেন কিম গার্থ। এরই মধ্যে ৪টি টেস্ট খেলেছেন। ছিলেন ২০২৩ টি–টোয়েন্টি বিশ্বকাপের দলেও। তবে আইসিসি বিশ্বকাপ বলতে যা বোঝানো হয়, সেই প্রতিযোগিতায় এবারই প্রথম মাঠে নেমে মায়ের স্মৃতি ফিরিয়ে দুজনই হয়ে উঠেছেন ইতিহাসের অংশ।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







