নারী-শিশু আদালতের শুনানিতে ৬ জনের বেশি নয়: প্রধান বিচারপতি
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৩ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্যবিধি এবং সার্বিক সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি দরখাস্ত করা যাবে বলে নির্দেশনা দিয়েছেন দেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তবে এক্ষেত্রে আদালত প্রাঙ্গণ ও এজলাস কক্ষে প্রত্যেককে কমপক্ষে ছয় ফুট শারীরিক দূরত্ব নিশ্চিত এবং সকল প্রকার জনসমাগম পরিহার করতে হবে।
শনিবার (১১ জুলাই) রাতে এ সংক্রান্ত একটি প্র্যাকটিস নির্দেশনা সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মোহাম্মদ আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্যবিধি এবং শারীরিক ও সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি দরখাস্ত দাখিল করা যাবে।
এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতে প্রয়োজনীয় পদ্ধতি অনুসরণ এবং সংশ্লিষ্ট আদালতে নালিশি দরখাস্ত দাখিল পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পন্ন করবেন।
৬ ফুট দূরত্ব: বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি দরখাস্ত দাখিল এবং অভিযোগকারী পক্ষকে পরীক্ষান্তে জবানবন্দি গ্রহণের পদ্ধতি ও সময়সূচি এমনভাবে নির্ধারণের সমন্বয় করবেন যাতে আদালত প্রাঙ্গণ ও ভবনে ঝুঁকিপূর্ণ জনসমাগম না ঘটে।
আদালত প্রাঙ্গণ ও এজলাস কক্ষে প্রত্যেককে কমপক্ষে ছয় ফুট শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে এবং সকল প্রকার জনসমাগম পরিহার করতে হবে।
মামলা নির্ধারণ করবেন বিচারক: আদালত প্রাঙ্গণে জনসমাগম এড়াতে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক নালিশি দরখাস্ত শুনানির জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গ্রহণ করবেন। এ বিষয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তার অধিনস্ত ম্যাজিস্ট্রেটদের আঞ্চলিক এখতিয়ার নির্ধারণ করতঃ নালিশি দরখাস্ত গ্রহণ ও শুনানির ব্যবস্থা করবেন।
এজলাসে ৬ জনের বেশি নয়: নালিশি দরখাস্ত শুনানিকালে শুধুমাত্র উক্ত দরখাস্ত সংশ্লিষ্ট আইনজীবী ও অভিযোগকারী উপস্থিত থাকবেন। অভিযোগকারীকে আইন অনুযায়ী পরীক্ষা, জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগকারীর স্বাক্ষর ও আদেশ দানের পরে উক্ত আইনজীবী ও অভিযোগকারী কক্ষ ত্যাগ করলে দুই মিনিট বিরতির পর পরবর্তী দরখাস্তের অভিযোগকারী ও আইনজীবী এজলাস কক্ষে প্রবেশ করবেন। এজলাসে একত্রে ছয় জনের অধিক লোকের সমাগম করা যাবে না।
এজলাস কক্ষে প্রত্যেককে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। আদালতে প্রবেশের সময় প্রত্যেক ব্যক্তির শারীরিক তাপমাত্রা পরীক্ষা গ্রহণ আবশ্যক। এজলাস কক্ষে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ শারীরিক দূরত্ব বজায় নিশ্চিতে তাৎক্ষণিক উদ্ভূত যেকোনো পরিস্থিতি বিবেচনায় বিচারক বা ম্যাজিস্ট্রেট প্রয়োজনবোধে নালিশি দরখাস্ত গ্রহণ শুনানি করা থেকে বিরত থাকাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত বলবৎ থাকবে।
-জেডসি
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব



