নারী শ্রমিকদের সঞ্চয় বাড়লে নির্যাতনও বাড়ে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৫০ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮ বুধবার
বিবাহিত নারীদের তুলনায় পোশাকশিল্পে কর্মরত নারী শ্রমিকেরা স্বামীর মাধ্যমে বেশি নির্যাতনের শিকার হয়। নারী শ্রমিকদের সঞ্চয় যত বাড়ে, শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের মাত্রা তত বাড়তে থাকে। এই নারী শ্রমিকদের মধ্যে বিষন্নতার হারও বাড়ে, যা তাদের কর্মক্ষেত্রে প্রভাব ফেলে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক ভিত্তি জরিপে এ তথ্য পাওয়া গেছে।
প্রকল্পের সঙ্গে যুক্ত গবেষকেরা বলছেন, পোশাকশিল্পে কর্মরত নারীরা অর্থ উপার্জন করছেন। অনেক ক্ষেত্রে এই নারীরাই পরিবার চালাচ্ছেন। স্বামীর থেকে বেশি সঞ্চয় করছেন। স্বামী এটা মেনে নিতে পারছেন না। ফলে হাতে টাকা থাকার পরও এই নারীদের নির্যাতনের শিকার হতে হচ্ছে।
পোশাকশিল্পের নারী শ্রমিকদের ওপর স্বামীর নির্যাতন এবং কর্মক্ষেত্রে অনভিপ্রেত অভিজ্ঞতা কমানোর জন্য ‘মেজারিং দ্য ইফেক্ট অব হাররেসপেক্ট: এন ইন্টারভেনশন এড্রেসিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট ফিমেইল গার্মেন্টস ওয়ার্কার্স ইন ফোর ফ্যাক্টরিস অব বাংলাদেশ’ নামের একটি প্রকল্প কার্যকর হবে কি না, তা মূল্যায়ন করার জন্যই রাজধানীর আটটি পোশাকশিল্প কারখানার ৮০০ নারী শ্রমিকের ওপর এ জরিপ করা হয়। ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত জরিপের তথ্য সংগ্রহ করা হয়।
আজ সোমবার রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবির সাসাকাওয়া মিলনায়তনে এ জরিপের ফলাফল উপস্থাপন করা হয়েছে।
যুক্তরাজ্যের সংস্থা ইউকে এইড এবং সাউথ আফ্রিকান মেডিকেল রিসার্চ কাউন্সিলের অর্থায়নে এটি পরিচালিত হয়।
জরিপের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটটি কারখানার ৪০ শতাংশ নারী শ্রমিকের মধ্যে বিষণ্নতার উপসর্গ বিদ্যমান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে ২০১৫’ শীর্ষক জরিপ চালানোর গত ১২ মাসে স্বামীর মাধ্যমে নির্যাতনের শিকার হন ২৭ শতাংশ নারী। তবে আইসিডিডিআরবির নতুন জরিপের ফল অনুযায়ী নারী পোশাকশ্রমিকদের মধ্যে (সাক্ষাৎকার নেওয়ার গত ১২ মাসে) স্বামীর মাধ্যমে নির্যাতনের এই হার ৫৩ শতাংশ।
জরিপের প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে পাওয়া তথ্য অনুযায়ী, একজন নারী শ্রমিকের সঞ্চয় ৫০ হাজার টাকার বেশি হলে স্বামীর মাধ্যমে নির্যাতনের ঝুঁকি শারীরিক নির্যাতনের ক্ষেত্রে ৩ গুণ, আর যৌন ও অর্থনৈতিক নির্যাতনের ক্ষেত্রে ২ গুণ বাড়ে।
জরিপের তথ্য উপস্থাপনের সময় আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী রুচিরা তাবাসসুম নভেদ বলেন, নারী শ্রমিকেরা স্বামীর নির্যাতনের শিকার হলে তা কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়ায়। কর্মক্ষেত্রে অনভিপ্রেত অভিজ্ঞতার জন্ম দেয় এবং সাধারণ স্বাস্থ্য, আত্মসম্মান ও জীবন নিয়ে সন্তুষ্টির অবনতি ঘটায় যা বিষণ্নতা তৈরি করে।
আজকের অনুষ্ঠানে জরিপ ও নারী নির্যাতনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক জন ডেভিড ক্লেমেন্স, সহকারী বিজ্ঞানী কাউসার পারভীন, বিজনেস সোশ্যাল রেসপনসিবিলিটির ব্যবস্থাপক মারাট ওয়াইইউ, পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধ জোটের জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভের দেশীয় ব্যবস্থাপক জামিল আনসার, কেয়ার বাংলাদেশের পরিচালক হুমায়রা আজিজ এবং লিনডেক্সের সাউথ এশিয়া সাসটেইনেবিলিটি ম্যানেজার কাজী মোহাম্মদ ইকবাল হোসেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


