নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের ঐতিহাসিক জয়
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৫ এএম, ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ঘরের মাঠে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো ওয়ানডেতে পরাজয়ের স্বাদ দিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাফ-সেঞ্চুরিতে ২০৯ বল হাতে রেখেই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কিউইদের বিপক্ষে ৯ উইকেটের জয়ে ইতিহাস সৃষ্টি করেছে টাইগাররা।
শনিবার (২৩ ডিসেম্বর) হোয়াটওয়াশ এড়ানোর লক্ষ্যে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে টাইগার পেসারদের তাণ্ডবে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় ব্ল্যাক-ক্যাপসরা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ দশমিক ১ ওভারেই ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে শান্ত বাহিনী।
কিউইদের ছুঁড়ে দেওয়া অল্প পুঁজি তাড়া করতে নেমে সাবধানী শুরু করেছিলেন দুই টাইগার ওপেনার এনামুল হক বিজয় ও সৌম্য সরকার। তবে ব্যাট হাতে নামার পর থেকেই কিছুটা চোখের সমস্যায় ভুগছিলেন সৌম্য। একবার চোখে পানি নেওয়ার পর ড্রপও দেওয়া হয়। তবে স্বাচ্ছন্দ্যবোধ না করায় মাঠ ছাড়তে বাধ্য হন এই ওপেনার। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ১৬ বলে ৪ রান।
সৌম্য ফিরলে সাবলীল ব্যাটিংয়ে বাকি কাজটা সারেন বিজয় ও ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত। তবে দলের জয় নিশ্চিত হওয়ার আগেই প্যাভিলিয়নে ফেরেন বিজয়। উইলিয়াম ও’রর্ককের লাফিয়ে ওঠা বলে উইকেটের পেছনে টম ব্লান্ডেলকে ক্যাচ দিয়ে ৩৭ রানে সাজঘরে ফেরেন এই ওপেনার।
বাকি সময়টা দেখেশুনে খেলে জয় নিয়েই মাঠ ছাড়েন শান্ত ও লিটন। দলের এমন স্মরণীয় জয়ের দিনে নিজের ফিফটিও তুলে নেন টাইগার দলপতি। অন্যদিকে এক রানে অপরাজিত ছিলেন লিটন।
এর আগে, টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই ধাক্কা খায় কিউইরা। নিজের ওভারের শেষ বলে কিউই ওপেনার রাচিন রবীন্দ্রকে উইকেটকিপার মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নের পথ দেখান তানজিম সাকিব।
দলীয় ২২ রানেই ২ উইকেট হারায় কিউইরা। নিজের চতুর্থ ওভারে এসে হেনরি নিকোলসকে টপ-এজের ফাঁদে ফেলেন সাকিব।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ব্ল্যাক-ক্যাপসরা। তৃতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন টম লাথাম ও উইল ইয়াং। তবে এই জুটিকেও থিতু হতে দেননি শরিফুল। তার গুড লেন্থের ডেলিভারিতে ইনসাইড এজে ব্যক্তিগত ২১ রানেই বোল্ড লাথাম।
এরপর দ্রুতই ফেরেন মার্ক চ্যাপম্যানও। শরিফুলের ফুলার লেন্থে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে।
চ্যাপম্যানের পর টম ব্লান্ডেলকেও বেশিক্ষণ টিকতে দেননি সাকিব। ৪ রানে এই ব্যাটারকে মিরাজের ক্যাচ বানিয়েছেন ডানহাতি এই পেসার।
এরপর বাকিটা সময় চমক দেখিয়েছেন সৌম্য সরকার। লোয়ার অর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়েছেন এই পেস অলরাউন্ডার। শুরুটা কস ক্লার্কসনকে বোল্ড করে। এরপর মিলনেকে বোল্ড এবং আদি অশোককে উইকেটের পেছনে মুশির ক্যাচ বানিয়েছেন সৌম্য।
শেষবেলায় কিউইদের শেষ ব্যাটার উইলিয়াম ও’রর্ককে বোল্ড করে কিউইদের ৯৮ রানেই অলআউট করে দেন ফিজ।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া






