নিকাহ্ রেজিস্ট্রার বা কাজি হতে পারবে না নারীরা: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার
ফাইল ছবি
হাইকোর্ট রোববার প্রকাশিত এক রায়ে বলছে, সামাজিক ও শারিরীক বাস্তবতার কারণে দেশের নারীরা নিকাহ্ রেজিস্ট্রার বা কাজি হতে পারবে না।
ডেপুটি এ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান বিবিসি বাংলাকে জানান, আদালত রায়ে বাংলাদেশের সামাজিক ও বাস্তব অবস্থার কথা উল্লেখ করেছেন।
উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরের এক নারী নিকাহ্ রেজিষ্ট্রার প্রার্থী ২০১৪ এনিয়ে আদালতে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন।
রায়ে যা বলা হয়েছে : হাইকোর্ট এই রায়টি দিয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারি। রোববার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
রায়ের পর্যবেক্ষণকে উল্লেখ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান বিবিসি বাংলাকে জানান, মাসিকের কারণে একজন নারী প্রাকৃতিকভাবে প্রত্যেক মাসে একটি নির্দিস্ট সময়ে ধর্মীয় আচারাদি পালন করতে পারেন না।
তিনি বলেন, একজন মুসলিম নারী ওই সময়ে নামাজ আদায় করতে পারেন না কিংবা মসজিদে যেতে পারেন না। ফলে ওই সময় কোন বিয়ের অনুষ্ঠান হলে তিনি কিভাবে সামলাবেন? এমন প্রশ্ন তোলা হয়েছে রায়ের পর্যবেক্ষণে।
এছাড়া নারী হওয়ার কারণে একজন মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার হিসেব দায়িত্ব পালনে কিছু সামাজিক প্রতিবন্ধকতার কথাও উল্লেখ করা হয়েছে।
মামলার সূচনা যেভাবে: ২০১৪ সালে দিনাজপুর জেলার ফুলবাড়িয়ার পৌরসভার তিনটি ওয়ার্ডের নিকাহ্ রেজিস্ট্রার হিসেবে তিনজন নারীর নাম প্রস্তাব করেছিল এক উপদেষ্টা কমিটি।
সেই প্যানেলের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
এরপর ২০১৪ সালের ১৬ জুন আইন মন্ত্রণালয় 'বাংলাদেশের বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে নারীদের দ্বারা নিকাহ্ রেজিস্ট্রারের দায়িত্ব পালন করা সম্ভব নয়' এমন মত দিয়ে একটি চিঠি দিয়ে ঐ প্যানেল বাতিল করে।
এরপর আইন মন্ত্রণালয়ের ঐ চিঠিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন নিকাহ্ রেজিস্ট্রার প্যানেলের সদস্য আয়েশা সিদ্দিকা।
এরপর রিটের শুনানি আমলে নিয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
এরপর শুনানি শেষে এই রুলটি খারিজ করে রায় ঘোষণা করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ।
এই রায়ের ফলে নারীরা বাংলাদেশে নিকাহ্ রেজিস্ট্রার হতে পারবে না - আইন মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্তটিই বহাল থাকলো।
রিটকারীর আইনজীবী ফাউন্ডেশন ফর ল' অ্যান্ড ডেভেলপমেন্ট এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করবে বলে জানা গেছে।
এর আগে সংবাদমাধ্যমের বিভিন্ন খবরে দেখা গেছে, ফাউন্ডেশন ফর ল' অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান প্রশ্ন তুলেছেন, দেশের প্রধানমন্ত্রী নারী, তাহলে কেন নারীরা নিকাহ্ রেজিস্ট্রার হতে পারবেন না?
সূত্র : বিবিসি বাংলা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






