নিখোঁজের ২৫ বছর পর মাকে ফিরে পেলেন সন্তানেরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ১৬ নভেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
প্রায় ২৫ বছর আগে ঢাকার সদরঘাট থেকে নিখোঁজ হন জাহানারা বেগম। এরপর থেকে বহু জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান পাননি স্বজনরা। দীর্ঘ এত বছর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তাকে খুঁজে পান তার সন্তানরা।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাকে নিয়ে যান তার স্বজনরা।
জানা যায়, জাহানারা বেগমের বর্তমান বয়স ৬০ বছর। ঠিকভাবে কথাও বলতে পারেন না। গত ১৫-২০ দিন যাবত তিনি পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার কমিটির সভাপতি আশরাফুল আলম রিপনের দোকানের সামনে ঘোরাফেরা করতেন। এরপর আশরাফুল আলম রিপন তার বাড়িতে জাহানারা বেগমকে নিয়ে তার পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু বুঝা যাচ্ছিল তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। শুধু ‘বরগুনা ও ঘটবাড়িয়া’ শব্দ দুটি বোঝা যাচ্ছিল। তাই সেসব লিখে ফেসবুকে পোস্ট দেওয়া হয়। এরপরই বরগুনা থেকে তার স্বজনেরা যোগাযোগ করেন।
জাঙ্গালিয়া বাজার কমিটির সভাপতি আশরাফুল আলম রিপন বলেন, ১৫-২০ দিন ধরে জাহানারা বেগম আমার দোকানের সামনেই ঘোরাফেরা ও বসে থাকতেন। গত পাঁচ-ছয় দিন ধরে তিনি আমার বাড়িতেই খাওয়া-দাওয়া করেছেন। আমি তার সাথে কথা বলে পরিচয় জানার চেষ্টা করেছি। কিন্তু ‘বরগুনা ও ঘটবাড়িয়া’ শব্দ দুটিই বুঝতে পেরেছিলাম। তারপর ঢাকায় আমার ছেলে শাহরিয়ার হৃদয়কে বিষয়টি জানাই। তখন হৃদয় বরগুনায় তার পরিচিত একজনকে জাহানারা বেগমের কথা জানান এবং তার কয়েকটি ছবি পাঠায়। এরপর সেই ব্যক্তি ফেসবুকে জাহানারার ছবিসহ পোস্ট দেন। এরপরই বরগুনা থেকে তার স্বজনরা আমার সাথে যোগাযোগ করেন। শুক্রবার দুপুরে তার পরিবারের কাছে জাহানারাকে তুলে দেওয়া হয়। এত বছর পর জাহানারা বেগম তার পরিবার খুঁজে পাওয়ায় আমরাও আনন্দিত।
জাহানারা বেগমের স্বজনরা জানান, বরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগম (৬০)। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। প্রায় ২৫ বছর আগে জাহানারা বেগম তার তিন বছরের ছোট ছেলে ছায়দুলকে নিয়ে বরগুনা থেকে ঢাকায় আত্মীয়ের বাসায় রওনা হন। ভোরে সদরঘাটে লঞ্চ থেকে নেমে তিনি ছেলেকে রেখে টয়লেটে যান। সেখান থেকেই মা ও ছেলে নিখোঁজ হন। এরপর তাদের বহু জায়গায় খোঁজাখুঁজি করে আর পাওয়া যায়নি। ১০ বছর আগে ছায়দুলের সন্ধান পেলেও জাহানারা বেগম নিখোঁজই ছিলেন। জাহানারা ও লতিফ ফরায়েজীর পরিবারে পাঁচ সন্তান।
দীর্ঘদিন পর মাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন জাহানারা বেগমের ছোট মেয়ে হাসি বেগম। তিনি আবেগ জড়ানো কণ্ঠে বলেন, মা যখন নিখোঁজ হয়, তখন আমার বয়স পাঁচ বছরের মতো। মাকে খুঁজে পেয়ে যেন পৃথিবী হাতে পেয়েছি। আমাদের ছোট রেখেই হারিয়ে যান মা। এখন আমরা সংসার করছি। ধরেই নিয়েছিলাম মায়ের মুখ আর কখনো দেখতে পারব না। এত বছর পর খুঁজে পাওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







