নিপুণ রায়কে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৮ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী ও ছাত্রদল নেত্রী আরিফা সুলতানা রুমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
নিপুণসহ দুজনকে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পল্টন থানায় দায়ের করা দুই মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে মহানগর হাকিম তোফাজ্জল হোসেন রিমান্ড আবেদন নাকচ করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হতে ইচ্ছুকদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রির সময় গত বছরের ১৪ নভেম্বর দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের একটি পিকআপভ্যানসহ দুটি গাড়ি জ্বালিয়ে দেয়া হয় বলে পুলিশের অভিযোগ। সংঘর্ষের সময় পুলিশের পাঁচ কর্মকর্তা, দুজন আনসার সদস্যসহ ২৩ পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় তিনটি মামলা করে। তিন মামলাতেই নিপুণ রায় চৌধুরীকে আসামি করা হয়। ঘটনার পরপর গ্রেফতার নিপুণ রায় চৌধুরী ফেব্রুয়ারিতে জামিনে মুক্ত হয়েছিলেন। পরে আবার গ্রেফতার হন তিনি।
ছাত্রদলের বিদায়ী কমিটির সহসাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাও ওই মামলায় গ্রেফতার আছেন।
-জেডসি
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






