নোয়াখালীতে চেপে বসেছে ঘন কুয়াশা ও শীত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ১২ জানুয়ারি ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
নোয়াখালীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা হওয়ায় বিপর্যস্ত হয়ে উঠেছে স্বাভাবিক জীবনযাত্রা। এদিকে কুয়াশায় নিরাপদে গাড়ি চালানোর জন্য মোটরযান চালক ও মালিকদের সতর্কতামূলক মাইকিং-লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) দিনব্যাপী হাতিয়া উপজেলাসহ বিভিন্ন উপজেলায় বিআরটিএ নোয়াখালী সার্কেল এসব কর্মসূচি গ্রহণ করে।
এদিকে জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা যায়, দিনের শুরুতে ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল বাতাস। ভোর থেকে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। সড়কে যানবাহন চলাচল করছে হেড লাইট জ্বালিয়ে। কুয়াশা ও শীতের কারণে খেতমজুর ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছেন। তারা সময় মতো কাজে যেতে পারছেন না। শীতের কবলে পড়েছে নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপ চরের হতদরিদ্র মানুষগুলো। এক টুকরো কম্বলের জন্য চেয়ে আছে সরকারি সহায়তার দিকে।
হাতিয়ার বিচ্ছিন্ন দ্বীপ চর ঘাসিয়ার বাসিন্দা ফজলে আজিম গণমাধ্যমকে বলেন, শুধু বাতাস আর বাতাস। কুয়াশায় কিছুই দেখা যায় না। গরম জামা গায়ে দিয়েও শীতে কাপতাসি। রাইতে ঘুমাইতে কষ্ট হইত। শীতের কাঁপুনি হাড়ে গিয়ে লাগে। মানুষের আয় রোজগারেও এর প্রভাব পড়ছে। শীতে গবাদিপশু এবং ফসলের ক্ষতি হচ্ছে। আমরা তাকাই আছি কখন সরকারি সহায়তা আসবে।
নোয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ বছর মাইজদীকোর্ট, নোয়াখালী অফিসে রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা মাইজদীকোর্ট অফিস কর্তৃক এ বছরে রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা। বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলেও শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন গণমাধ্যমকে বলেন, প্রচণ্ড শীতে সারা দেশের ন্যায় হাতিয়া উপজেলাবাসীও কষ্ট পাচ্ছেন। শীতে কোনো দুস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। দুর্গম চর গুলোতেও শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








