ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:৪৩:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

পটুয়াখালীতে গৃহবধুর রজস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২২ এপ্রিল ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় নিপা আক্তার (১৯) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) দুপুরে নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব হাজিপুর গ্রামের শ্বশুর বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার শাওন সাজীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে বালিয়াতলী ইউনিয়নের চরনজির গ্রামের বশির মিয়ার মেয়ে নিপা আক্তারের সঙ্গে পূর্ব হাজিপুর গ্রামের স্বপন সাজীর ছেলে শাওন সাজীর বিয়ে হয়।


ভিকটিম পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই নিপা আক্তারের উপর কুনজর পড়ে শশুর স্বপন সাজীর। এছাড়া যৌতুকের জন্য তাকে নির্যাতন চালাতো শ্বশুর বাড়ির লোকজন। বিষয়টি নিপা আক্তার বেশ কয়েকবার তার বাবার বাড়ির লোকজনকে বলে। আজ সকালে শাওন সাজী সাগরে মাছ শিকারের উদ্দেশে যায়। পরে দুপুরে ওই বাড়ি থেকে নিপা আক্তারের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে নিপাকে হত্যা করা হয়েছে না নিজেই গলায় ফাঁস দিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।