পদ্মশ্রীতে ভূষিত ঝর্ণা ধারা চৌধুরী অসুস্থ
আপডেট: ০১:১৯ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৪ মঙ্গলবার
ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা: ভারতের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত বাংলাদেশের গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব ঝর্ণা ধারা চৌধুরী (৭৫) গতকাল সোমবার রাতে অসুস্থ হয়ে পড়েছেন।
রোকেয়া পদক বিজয়ী ঝর্ণা ধারা চৌধুরী বর্তমানে নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগ গ্রামের গান্ধী আশ্রম ট্রাস্টে অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাঁকে নোয়াখালী শহরের ‘প্রাইম হসপিটালে’ ভর্তি করা হয়।
ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার প্রথম আলোকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর কথা অনুযায়ী, ঝর্ণা ধারা চৌধুরী অজ্ঞান হয়ে গিয়েছিলেন। পরে হাসপাতালে ভর্তির পর তাঁর জ্ঞান ফেরে। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন।
কর্তব্যরত চিকিত্সক হরিভূষণ সরকার বলেন, ‘ঝর্ণা ধারা চৌধুরী পুরো শরীরে ব্যথা অনুভব করছেন। অসুস্থ হওয়ার পর থেকে তিনি ডান হাত নাড়াতে পারছিলেন না। এক্স-রেসহ কিছু পরীক্ষা দেওয়া হয়েছে। এগুলোর ফলাফল পেলে পরবর্তী করণীয় ঠিক করা হবে। তবে, সার্বিকভাবে অবস্থা মোটামুটি ভালো।’
ঝর্ণা ধারা চৌধুরী ২০১৩ সালে ভারতের রাষ্ট্রীয় বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত হন। একই বছর তিনি বাংলাদেশে বেগম রোকেয়া পদক পান। দেশে-বিদেশে তিনি নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।
০২.০৯.২০১৪ - দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











