ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৭:১০:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

পরীক্ষার সময় হরতাল দেবেন না : রওশন

আপডেট: ১০:৫৭ এএম, ৭ নভেম্বর ২০১৪ শুক্রবার

ঢাকা : বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, পরীক্ষার সময় হরতাল দেওয়া বাঞ্ছনীয় নয়। কারণ এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। এ সময় সকল রাজনৈতিক দলের উচিত শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া। তিনি বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা বলেন। রওশন এরশাদ বলেন, দেশ এখন প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তাই রাজনৈতিক দলগুলোর এমন কর্মসূচি দেওয়া উচিত- যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পড়া-লেখায় ব্যাঘাত সৃষ্টি না হয়। বিরোধীদলীয় নেতা দেশের কল্যাণের কথা চিন্তা ও কোমলমতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত বিবেচনা করে এ রকম একটি গুরুত্বপূর্ণ সময়ে সকল রাজনৈতিক দলকে হরতালের মত রাজনৈতিক কর্মসূচি না দিয়ে কাক্সিক্ষত সোনার বাংলা গঠনে সহায়তা করার আহবান জানান। তিনি বলেন, আমাদের উচিত সকল হিংসা-বিদ্বেষ ভুলে সুশাসন ও ন্যায়ভিত্তিক এবং দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত দেশগঠনে ভূমিকা রাখা। ০৭.১১.২০১৪