পর্তুগালে সোনা জিতলেন জিনাত ফেরদৌস
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৪ জুলাই ২০২৫ সোমবার
পর্তুগালে সোনা জিতলেন জিনাত ফেরদৌস
সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। রোববার পর্তুগালে ব্র্যাগা ওপেন বক্সিং আন্তর্জাতিক টুর্নামেন্টে ৫০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন তিনি।
ফাইনালে তিনি স্বাগতিক বক্সার গঞ্জালেস মিগুয়েল পাওলাকে হারিয়ে এই পদক জেতেন। এর আগে স্পেনের বক্সারকে হারিয়েছিলেন তিনি।
এর আগে জিনাত নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বক্সিংয়ে স্বর্ণ এবং পোল্যান্ড ওমেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসেও খেলেছেন এই প্রবাসী বক্সার।
জিনাতের সাফল্যে উচ্ছ্বসিত ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান বলেন, ‘এই স্বর্ণজয়ে নিজের দক্ষতা দেখিয়েছেন জিনাত। তাই আগামী সাউথ এশিয়ান (এসএ) গেমস এবং এশিয়ান গেমসেও তাকে লাল-সবুজের দলে রাখা হবে।’
তিনি যোগ করেন, ‘এসএ গেমস ও এশিয়ান গেমসের আগে কোচের বেতনসহ অর্থের প্রয়োজন পড়বে জিনাতের। ফেডারেশনের সভাপতি লে. কর্নেল (অব.) এমএ লতিফ খানের পরামর্শে যুক্তরাষ্ট্রে অনুশীলনের জন্য কোচ ও জিনাতকে আর্থিক সহায়তাও করা হবে।’
পর্তুগালের এই টুর্নামেন্টে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে জিনাত ও তার কোচ কলিন স্টিফেন মরগ্যান যান। প্যারিস থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন ম্যানেজার মাহাদী হাসান খান।
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি







