পাকিস্তানে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, নারী নিহত
আপডেট: ০৮:১৪ এএম, ৩১ আগস্ট ২০১৪ রবিবার
ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিক্ষোভকারীদের সঙ্গে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।
এছাড়া বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ২৬৪ জন আহত হয়েছেন।
শনিবার দিনগত মধ্যরাতে দেশটির রাজধানী ইসলামাবাদে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সংবাদমাধ্যম জানিয়েছে।
দুর্নীতির অভিযোগে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে ১৫ দিন ধরে বিক্ষোভ করছে সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) ও ধর্মীয় নেতা তাহির-উল-কাদরির দল পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি)।
দুই সপ্তাহ ধরে রাজধানী ইসলামাবাদের সুরক্ষিত রেড জোনে তারা এ দাবিতে আন্দোলন করে আসছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে রেড জোন থেকে প্রায় ২৫০০ বিক্ষোভকারী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বাসভবনের দিকে অগ্রসর হতে শুরু করেন। এসময় ইমরান খান ও তাহির-উল-কাদরিও ছিলেন।
ওই দিকে যেতে চাইলে পুলিশ তাদের প্রথমে বাধা দেয়। অবস্থা বেগতিক দেখে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও এক পর্যায়ে গুলি ছুঁড়ে।
বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে থাকলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এসময় পুলিশের গুলিতে এক নারী বিক্ষোভকারীর মৃত্যু হয়। আহত হয়েছেন কমপক্ষে আরও ২৬৪জন। এরমধ্যে অন্তত ২৬ পুলিশ সদস্য রয়েছেন বলে সংবাদমাধ্যম জানায়।
এরপরও শেষ রাতের দিকে নিরাপত্তা বাহিনীর বাঁধা উপেক্ষা করে পার্লামেন্ট কমপ্লেক্সে প্রবেশ করে প্রধানমন্ত্রীর বাস ভবনের কাছাকাছি পৌঁছে যায় আন্দোলনকারীরা।
ইসলামবাদ আর্মি প্রধান খালিদ খাটাক জানান, এ ঘটনায় ১০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আটক হওয়াদের মধ্যে বেশিরভাগের কাছ থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এদিকে একই দাবিতে রোববার দেশটিতে হরতাল ডেকেছেন ইমরান খান।
৩১.০৮.২০১৪ - দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











