ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২১:৪৫:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট: ১১:৫৮ এএম, ৪ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চররামনগর গ্রামে গত মঙ্গলবার বিকেলে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা হলো: সুষমা আক্তার (৮) ও সেতু খাতুন (৭)। তাদের বাবার নাম যথাক্রমে আবদুর রহমান শেখ ও আইনুদ্দিন মন্ডল। প্রতিবেশী মতিয়ার রহমান জানান, মঙ্গলবার দুপুরে দুই শিশু বাড়ির কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে যায়। কিন্তু বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোথাও পাওয়া যায়নি। বিকেলে নদীতে তাদের লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পাংশা থানার ওসি আবুল বাসার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ০৪.০৯.২০১৪