পারিবারিক কলহে ছেলেসহ পালিয়েছিলেন অন্তঃসত্ত্বা নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৪ পিএম, ১৩ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
নিখোঁজ নয়, পারিবারিক কলহের জের ধরে ছেলে মেহেদি হাসানকে (৬) নিয়ে অন্তঃসত্ত্বা নারী রোকসানা আক্তার (২৬) ঘর ছেড়ে পালিয়ে যায়৷ পুলিশ বলছে, মেঝেতে পড়ে থাকা রক্তটি মানুষের নয়। ওই পরিবারকে বিপদে ফেলতেই অন্য কেউ রক্তগুলা মেঝেতে ফেলে যায়। রক্তে প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছিল।
শুক্রবার বেলা ১১টার দিকে এসব তথ্য জানান রামগতি থানার ওসি আলমগীর হোসেন। এর আগে সকালে উপজলার চর আলী আকবর গ্রামের হাজিরহাট এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
ওসি জানায়, পারিবারিক কলহের জের ধরে বুধবার (১১ মে) সকালে ঘুম থেকে উঠে ছেলে হাসানকে নিয়ে তার মা রোকসানা পালিয়ে যায়। পরে তারা চট্টগ্রামে এক আত্মীয়ের বাসায় উঠে। নিখোঁজের ঘটনায় জানতে ওই নারীর বাবার বাড়ি একজনকে জিজ্ঞেস করলে সে সত্যতা স্বীকার করে। পরে নিজ থেকেই বৃহস্পতিবার (১২ মে) রাতে ছেলেকে নিয়ে প্রথমে নোয়াখালী ও পরে রামগতির চারআলী আকবর গ্রামের হাজিরহাট এলাকার এক আত্মীয়ের বাড়িতে আসে। সেখান থেকে তাদেরকে উদ্ধার করা হয়। তিনি বলেন, রোকসানা প্রায়ই সময় এমন ঘটনা ঘটায়। আনোয়ারসহ তাদেরকে বাড়িতে পাঠানো হবে।
রোকসানা উপজেলার চররমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের দিনমজুর আনোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে খাওয়া শেষে আনোয়ার ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী রোকসানা ছেলে সন্তান নিয়ে একসঙ্গে ঘুমিয়ে পড়ে। রাতে দু’জনের কথা কাটাকাটি হয়। পরে সকালে ঘুম থেকে উঠে ছেলে মেহেদিসহ রোকসানাকে বিছানায় দেখা যায়নি। এতে আশপাশে খুঁজেও তাদের সন্ধান মেলেনি। বিষয়টি আনোয়ার প্রতিবেশিদেরকেও জানায়। একপর্যায়ে আশপাশের লোকজন ঘরে এসে মেঝেতে রক্ত দেখতে পায়। এতে তারা তাৎক্ষণিক পুলিশে খবর দেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে ৭ জনকে আটক করা হয়। পরে ৬ জনকে ছেড়ে দিয়ে ওই নারীর স্বামী আনোয়ারকে আটকে রাখা হয়েছে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




