পার্লারে নয়, চুলে হাইলাইট করুন নিজেই
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার
সহজ কিছু উপায় জানা থাকলে বাড়িতে বসে নিজেই করে নিতে পারবেন হাইলাইট। অনেকে পার্লারের স্থায়ী হাইলাইটের রং পছন্দ করেন না। তা ছাড়া পার্লারে ব্যবহৃত রাসায়নিকে চুলের ক্ষতিও করে। তাই ইচ্ছে থাকলেও হাইলাইটের শখ আর পূরণ হয় না।
পার্লারের হাইলাইটের রঙে ব্লিচ মেশানো থাকে। এই ব্লিচ আপনার চুলের গোড়াকে আলগা করে। ফলে চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগতে হয়। তাই রাসায়নিকের বাড়বাড়ন্ত চুলের জন্য মোটেও ভাল নয়।
তা বলে কি হাইলাইট হবে না? তা কেন? সহজ কিছু উপায় জানা থাকলে বাড়িতে বসে নিজেই করে নিতে পারবেন হাইলাইট। বাঁচবে সময় আর টাকাও। রইল সেই সব কৌশলের হদিশ।
লেবুর রস: লেবুর কেরামতিতেই চুলে করে ফেলুন স্থায়ী হাইলাইট। চুলের পুষ্টিতে এই লেবুর ভূমিকা অনেকখানি। চুলে চাকচিক্য আনতে লেবু অন্যতম সেরা। একটি পাত্রে লেবুর রসের সঙ্গে সম পরিমাণ জল মেশান। এ বার চুলের গোছা আলাদা আলাদা করে ভাগ করে তাতে লাগিয়ে নিন এই রসের মিশ্রণ। এর পর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে চুল ঢাকুন। রোদে বসুন খানিক ক্ষণ। চুল শুকোলে ঈষদুষ্ণ গরম জলে শ্যাম্পু করে নিন। বার দুয়েক এমন করলেই দেখবেন, কেমন রং ধরেছে চুলে!
চায়ের লিকার: ঘরোয়া উপায়ে চুলকে কন্ডিশনিং করতে চায়ের লিকারের তুলনা নেই। কিন্তু জানেন কি, চুলকে হাইলাইট করার ক্ষমতাও রয়েছে এর। তবে যে কোনও রকম চা নয়, এটি করতে ক্যামোমাইল টি ব্যাগ কিনে আনুন। গরম জলে টি ব্যাগটি রাখুন, তা রং ছাড়তে শুরু করলে ভাল করে গুলে নিন। চুলের গোছা আলাদা আলাদা করে ভাগ করে তাতে লাগিয়ে নিন এই মিশ্রণ। রোদে বসুন কিছু ক্ষণ। বার তিনেক এমন করুন। হালকা লালচে আভার হাইলাইট পেয়ে যাবেন সহজেই।
কন্ডিশনার আর দারচিনি: এই দুইয়ের মিশ্রণ আপনার চুলে দারুণ হাইলাইটের কাজ করবে। কয়েকটা দারচিনি মিক্সারে গুঁড়িয়ে নিন। তার পর কন্ডিশনারের সঙ্গে মেশান। এ বার ব্রাশ দিয়ে খানিকটা চুলের গোছা নিয়ে গোড়া থেকে আগা পর্যন্ত ভাল করে লাগিয়ে নিন এই প্যাক। চুলের সেই অংশটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে গুটিয়ে রাখুন। একই ভাবে যেটা হাইলাইট করতে চান, করে ফেলুন। চুলে খোঁপা বেঁধে শাওয়ার ক্যাপে ঢেকে শুয়ে পড়ুন। সকালে উঠে শ্যাম্পু করে ফেললেই চুলে ধরবে মনের মতো রং।
ভিনিগার ও মধুর মিশ্রণ: চুলকে রাসায়নিক মুক্ত উপায় হাইলাইট করতে এই মিশ্রণ একটি উত্তম উপায়। ১ কাপ মধু, ১ টেবিল চামচ এলাচ গুঁড়ো, ১ টেবিল চামচ অলিভ অয়েলে মিশিয়ে নিন ২ কাপ ভিনিগার। মিশ্রণটি ঘন করে বানান। এই প্যাক বানিয়ে রেখে দিন ঘণ্টা তিনেক। এ বার আলাদা করে বেছে নিন কোন কোন চুলগুলিকে হাইলাইট করতে চাইছেন। কেবলমাত্র সেই অংশেই প্যাকটি লাগান। সারা রাত এই ভাবে রেখে সকালে শ্যাম্পু করে নিলেই মিলবে পছন্দের রং।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি