পাল্টে গেল নারী বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার
ফাইল ছবি।
আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপ ভেন্যুতে পরিবর্তন এনেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পরিবর্তে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের ভেন্যুতেও পরিবর্তন হয়েছে। কিন্তু ম্যাচের তারিখ বা সময়ে কোনো পরিবর্তন হয়নি।
সূত্রমতে, পুলিশের ছাড়পত্র না পাওয়ায় উইমেন’স বিশ্বকাপের জন্য এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামে ম্যাচ আয়োজন সম্ভব হচ্ছে না। ফলে বেঙ্গালুরু থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশের দুটিসহ একাধিক ম্যাচ।
শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। নতুন ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম। তবে ম্যাচগুলোর তারিখে কোনো পরিবর্তন আসেনি।
প্রথমে নির্ধারিত ছিল বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতের বেঙ্গালুরুর চিন্নাসোয়ামি, গুয়াহাটির এসিএ স্টেডিয়াম, ইন্দোরের হলকার স্টেডিয়াম, ভিশাখাপত্তমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম এবং শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে। এই তালিকা থেকে এখন বাদ পড়েছে বেঙ্গালুরু। এতে বাংলাদেশের অন্তত দুটি ম্যাচের ভেন্যু বদল হয়েছে।
২৬ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে, এখন সেটি অনুষ্ঠিত হবে নাভি মুম্বাইয়ে। এছাড়া ২০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল কলম্বোয়, সেটিও সরিয়ে নেওয়া হয়েছে একই ভেন্যুতে।
এ ছাড়া, বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ৭ অক্টোবর গুয়াহাটিতে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এরপর ভিশাখাপত্তমে তারা ১০ অক্টোবর খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের ভেন্যুতেও পরিবর্তন এসেছে। ৩০ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কার ম্যাচটি এখন বেঙ্গালুরুর বদলে হবে গুয়াহাটিতে। ১১ অক্টোবর শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের ম্যাচটি হবে কলম্বোয়, যা আগে নির্ধারিত ছিল গুয়াহাটিতে। একইভাবে ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে, সেটিও স্থানান্তর করে নেওয়া হয়েছে নাভি মুম্বাইয়ে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর, যার ভেন্যু নির্ভর করছে ফাইনালে পাকিস্তান ওঠার ওপর। পাকিস্তান খেললে ফাইনাল হবে কলম্বোয়, অন্যথায় নাভি মুম্বাইয়ে।
ম্যাচ সরিয়ে নেওয়ার মূল কারণ হিসেবে উঠে এসেছে ৪ জুন চিন্নাসোয়ামি স্টেডিয়ামের বাইরে ঘটে যাওয়া পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনা। সে সময় আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ের উদযাপন চলছিল। ওই ঘটনার পর কার্নাটাকা সরকার ও কেএসসিএর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত নিয়ম না মানার অভিযোগে স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এসব কারণেই শেষ পর্যন্ত আইসিসি বাধ্য হয় বেঙ্গালুরুকে ভেন্যু তালিকা থেকে বাদ দিতে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





