ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৫:৩০:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

পায়রাবন্দে রোকেয়া দিবস পালিত

আপডেট: ০৫:২৪ পিএম, ৯ ডিসেম্বর ২০১৪ মঙ্গলবার

Begam Rokayaস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, রংপুর : নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দে আজ নানা আয়োজনে রোকেয়া দিবস পালিত হয়েছে। বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজলোর পায়রাবন্দের এক নিভৃত পল্লীতে জন্ম গ্রহণ করেন। আর ১৯৩২ সালের একই দিনে মৃত্যুবরণ করেন তিনি। রোকেয়া দিবস উপলক্ষ্যে তার জন্মস্থান রংপুরের পায়রাবন্দে রোকেয়া স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। সকালে রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত, জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ রোকেয়া স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। এর পর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক নারী সংগঠনের পক্ষ থেকে স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ শেষে বিশেষ মোনাজাত করা হয় । দিবসটি উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানমালায় রয়েছে পায়রাবন্দ মসজিদে মিলাদ ও বিশেষ মোনাজাত, স্বেচ্ছায় রক্তদান, রচনা, চিত্রাংকন, আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলা । ০৯.১২.২০১৪