পূজার সাজ-পোশাক
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:১৫ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার
মডেল: সুমি সাহা। ছবি তুলেছেন: জহির শুভ্র
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা কড়া নাড়ছে দুয়ারে। এরই মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের মন মেতে উঠেছে উৎসবের আনন্দে। পূজার সবচেয়ে বড় আনন্দ মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ানো। তবে উৎসবের আনন্দে শুধু ঘুরে বেড়ালেই হবে না, এর পাশাপাশি নজর রাখতে হবে নিজের সাজ-পোশাকের দিকেও।
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী এই পাঁচ দিন সাজা যাবে ইচ্ছামতো। পোশাকটি হতে পারে দেশি কিংবা পাশ্চাত্য ঢঙের। তবে সাজতে হবে আপনার স্বাচ্ছন্দ্যবোধ, রুচি ও ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে। আধুনিক, ঐতিহ্যবাহী, সনাতনী যেভাবেই নিজেকে সাজান তবে তা হতে হবে স্নিগ্ধ।

পূজায় দিনের সাজ
পূজার সময় দিনের বেলার সাজটা বেশ উজ্জ্বল তবে হালকা হওয়াটাই ভালো। কারণ দিনের বেলা মন্দিরে পূজার অঞ্জলি দেওয়ার সময় শুভ্র ও স্নিগ্ধ ভাবটা যাতে থাকে সেদিকে নজর দেয়া উচিত।
- প্রথমে সানস্ক্রিন ত্বকে লাগিয়ে হালকা বেইজ মেকআপ দিন ত্বকের রঙের সাথে মিলিয়ে। হালকা করে ফাউন্ডেশন লাগিয়ে নিন ত্বকের ওপর। যদি প্যানকেক দিতে চান তবে খুব সাবধানে হালকা করে দিয়ে একটি ভেজা স্পঞ্জ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন পুরো ত্বক। এরপর এর ওপর লাগিয়ে নিন একটু উজ্জ্বল রঙের মেকআপ পাউডার। ব্যস বেইজ তৈরি হয়ে গেল।
- চোখের সাজে অফ হোয়াইট হাই লাইটস, বাদামি ও কালো রংয়ের মিশ্রণে অথবা পোশাকের রংয়ের সঙ্গে মিশিয়ে হালকা রংয়ের আইশ্যাডো ব্যবহার করুন। পেন্সিল আই লাইনার অথবা শুধু কাজলের একটা হালকা রেখা টেনে চোখের সাজে আনতে পারেন স্নিগ্ধতা।
- ঠোঁটে পোশাকের রঙের সাথে মিলিয়ে হালকা যে কোনো রঙের লিপস্টিক বা কোরাল কিংবা হালকা গোলাপি লিপস্টিক লাগাতে পারেন। টকটকে লাল রঙের লিপস্টিকও পূজার শাড়ি বা পোশাকের সাথে মিলিয়ে পরতে পারেন।
- খুব হালকা করে ব্লাশন দেবেন দিনের বেলা। হালকা বাদামি, গোলাপি কিংবা পীচ রংয়ের ব্লাশন লাগান।
- চুলটা ভালো করে পোশাকের ধাঁচের সাথে মিলিয়ে বেঁধে নিন, যাতে বাড়তি ঝামেলা পোহাতে না হয়। খোঁপা করলে গুঁজতে পারেন ফুল কিংবা বেণী করে চুল বাঁধলেও পছন্দ করে ফুল দিতে পারেন। বিবাহিতা হলে বড় করে কপালে লাল টিপ ও সিঁথিতে সিঁদুর দিন।
- পোশাকের সাথে মিলিয়ে গহনা পরুন। দিনের বেলা ফুলের গহনা ব্যবহার করতে পারেন। কিংবা পোশাকের সাথে মিলিয়ে পার্ল ও পুঁতির গহনা পরতে পারেন।
পূজায় রাতের সাজ
সন্ধ্যার পর পূজার জন্য একটু গাঢ় করে সাজতে পারেন। তাই রাতের মেকআপ একটু ভালো করে করে নিন।
- প্রথমে চোখের আশপাশে এবং দাগ থাকলে সেটা ঢাকার জন্য কনসিলার ব্যবহার করে তা ঢেকে নিন। এর উপরে ফাউন্ডেশন লাগিয়ে স্পঞ্জ করে বেইস মেকআপ করে নিন। এর উপর ফেইস পাউডার দিন। এবার ভেজা স্পঞ্জ দিয়ে আরও একবার ভালো করে ব্লেন্ড করুন।
- সিলভার রংয়ের হাইলাইটস দিয়ে একটু গাঢ় রঙের আইশ্যাডো ব্যবহার করুন রাতের সাজে। আইলাইনার ও কাজল দিয়ে মোটা করে চোখ আকিয়ে নিন। চোখের পাপড়ি ঘন ও বড় দেখানোর জন্য ২-৩ বার মাশকারা ব্যবহার করুন।
- চোখের মেকআপ গাঢ় হলে লিপস্টিকের রঙ হালকা দেয়ার চেষ্টা করুন।
- পোশাক ও সাজের সঙ্গে মানানসই করে চুলের স্টাইল করে নিন। খোঁপা, লম্বা বেণী, খোলা চুলেও বেশ লাগবে। এছাড়া চুল স্ট্রেইট বা কার্ল করেও স্টাইল করতে পারেন। পূজার সময় চুলে ফুল থাকা ভালো। তাই যে স্টাইলই করুন না কেন চুলে ফুল গুঁজে নিন।
- পোশাকের সাথে মিলিয়ে গহনার প্রতিও নজর দিন। মেটালের গহনা বেশ ভালো লাগবে রাতের বেলা।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম









