পোশাক খাতে বিশ্ববাজারে শীর্ষে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৯ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি।
ভিয়েতনামকে আবারও পেছনে ফেলেছে বাংলাদেশ। তৈরি পোশাকের বিশ্ববাজারে ভিয়েতনামকে পেছনে ফেলে ইতোমধ্যে শীর্ষ রপ্তানিকারক দেশ হয়েছে বাংলাদেশ।
তৈরি পোশাকের বিশ্ববাজারে দীর্ঘ সময় ধরে দাপিয়ে বেড়াচ্ছে 'মেইড ইন বাংলাদেশ'। যদিও গত দেড় থেকে দুই বছরে বাংলাদেশকে ব্যাপক প্রতিযোগিতার মুখে ফেলেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম।
বিশ্ব বাণিজ্য সংস্থার সবশেষ তথ্য পর্যালোচনায় উঠে আসে ২০২০ সালে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশকে টপকে ভিয়েতনাম হয়েছে দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক দেশ।
তবে, চলতি বছরের প্রথম ৭ মাসে আবার এগিয়ে গেছে বাংলাদেশ। এ সময়ে দুই দেশের রপ্তানি আয়ের পরিসংখ্যানে দেখা যায়, তৈরি পোশাক রপ্তানি খাত থেকে ভিয়েতনামের চেয়ে ১৯৩ কোটি ৭২ লাখ ডলার বেশি আয় করেছে বাংলাদেশ। আগামী কয়েক মাসে এ ব্যবধান আরও বাড়বে বলে দাবি তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর।
বিজিএমইএ বলছে, চলতি বছর শেষ হতে হতে ভিয়েতনাম থেকে অনেক এগিয়ে যাবে 'মেইড ইন বাংলাদেশ'।
পোশাকের বিশ্ববাজারে যেন আর জায়গা হারাতে না হয়, সেদিকে নজর দিয়েই কর্মপরিকল্পনা সাজানোর পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের।
বিজিএমইএয়ের সহসভাপতি শহীদুল্লাহ আজীম বলেন, আমাদের হাতে ভালো অর্ডার আছে। নভেম্বর-ডিসেম্বরে আমাদের প্রবৃদ্ধি অনেক বাড়বে। এরই মধ্যে আমরা ভিয়েতনাকে পার করে এসেছি। আমরা কিন্তু ২ মিলিয়ন ডলার এগিয়ে আছি তাদের থেকে এ ৭ মাসে। আশা করছি সামনে আরও এগিয়ে যাব।
এক্ষেত্রে অবশ্য শঙ্কাও রয়েছে। কারণ, উন্নতমানের পোশাক রপ্তানি করে ভিয়েতনাম। সেদিকেই বাড়ছে ভোক্তা চাহিদা। এ অবস্থায়, বাংলাদেশের অবস্থান শক্ত করতে বাজারমুখী পরিকল্পনা সাজানোর তাগিদ অর্থনীতি বিশ্লেষক।
অর্থনীতি বিশ্লেষক ড. মাহফুজ কবীর বলেন, আমাদের দেশকে একটা টাইমলাইন তৈরি করতে হবে। টাইমলাইন অনুসারে যাতে করে আমরা, ২০২৬ সালে যখন এলডিসি থেকে বের হয়ে আসব তখন যেন আমাদের তৈরি পোশাকের রপ্তানির পরিমাণটা ভালো থাকে, সে জন্য এই যে নিচু থেকে উচ্চ রেটে যাওয়ার প্রবণতা সেটা যেন বজায় থাকে।
বাংলাদেশের তৈরি পোশাক খাত যেখানে ওভেন ও নিটওয়্যার নিয়ে সেখানে ভিয়েতনামের এই খাতের রপ্তানি আয় হিসাব করা হয় ওভেন-নিট ও বস্ত্র খাতের যোগফলে।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার










