প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দৃষ্টিহীন বাবার ঠাঁই প্রতিবেশীর উঠানে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
দৃষ্টিশক্তি হারিয়েছেন আগেই। হাঁটাচলার শক্তিও ফুরিয়েছে। একমাত্র মেয়েটি মানসিক প্রতিবন্ধী। মাথা গোজার ঠাঁই টিনের ঘরটি ভেঙে পড়েছে ৬ মাস আগে। এখন প্রতিবেশীদের উঠানে ঝুপড়ি ঘরে মানবেতন জীবনযাপন করছেন ইসহাক মন্ডল (৮০)। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামের বাসিন্দা।
প্রতিবেশীরা জানিয়েছেন, ইসহাক মন্ডলের একমাত্র অবলম্বন তার মেয়ে। মেয়ের নাম সালমা (৩৫)। মানসিক প্রতিবন্ধী সালমা গ্রামে গ্রামে ঘুরে বাবার জন্য খাবার জোগাড় করেন। ঘর তৈরির জন্য হাত পাতেন দ্বারে দ্বারে। গ্রামের মানুষ ও প্রতিবেশীরা বাঁশ ও ইট-সিমেন্টের খুঁটির ব্যবস্থা করেছেন। কিন্তু টিন ক্রয় ও মিস্ত্রি খরচের টাকা এখনো জোগাড় হয়নি। ফলে ইসহাক ও সালমার শীতকাল কেটেছে চরম কষ্টে।
দেখা গেছে, প্রতিবেশীর উঠোনের এক কোণে জরাজীর্ণ টিন দিয়ে তৈরি একটি ঝুপড়ি ঘর। বাঁশ দিয়ে বানানো দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে সবই দেখা যাচ্ছে। ঘরের ভেতরে যবুথবু হয়ে শুয়ে আছেন বয়োবৃদ্ধ ইসহাক মন্ডল। ঘরের ভেতরে জরাজীর্ণ কিছু কাঁথা-বালিশ ছড়িয়ে ছিটিয়ে আছে। ইসহাক মন্ডলের বালিশের পাশেই তার লাঠি।
ইসহাক মন্ডলের প্রতিবেশী ও তার ভাগ্নি ছবিতা খাতুন বলেন, মামা (ইসহাক মন্ডল) হাঁটাচলা করতে পারেন না। সারাদিন ঘরের এক কোণে শুয়ে থাকেন। আমরা যা খাই, তা থেকে তাদের কিছু খাবার দেওয়ার চেষ্টা করি। আমরা গরিব মানুষ, দুটো মানুষের ভরণপোষণ করা আমাদের জন্য কষ্টকর।
দৃষ্টিশক্তি হারিয়েছেন আগেই। হাঁটাচলার শক্তিও ফুরিয়েছে। একমাত্র মেয়েটি মানসিক প্রতিবন্ধী
ইসহাকের ভাতিজা জামাল হোসেন (৩৭) বলেন, আমাদের উঠোনে টিনের ছাপড়া ঘর করে কোনো রকমে থাকার ব্যবস্থা করেছি। সামনে ঝড়-বৃষ্টির দিন আসছে। এভাবে ঝুপড়ি ঘরেতো থাকা ঝুঁকিপূর্ণ। সরকারি সহযোগিতা পেলে চাচার ঘর তৈরি করা যেত।
স্থানীয় ওমর ফারুক টোকন বলেন, আমরা বাঁশ ও ইট-সিমেন্টের খুঁটির ব্যবস্থা করেছি। ইসহাক মন্ডল অসুস্থ মানুষ। প্রতিমাসে অনেক টাকার ওষুধ লাগে। ওষুধের টাকা আমরা কয়েকজন মিলে দিই। সামনে ঝড়-বৃষ্টির দিন আসছে। বর্ষাকালের আগেই ইসহাক মন্ডলের ঘর তৈরি করা দরকার। মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের সহযোগিতা কামনা করছি।
ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম (রিতু) বলেন, এটা আমি আগে জানতে পারিনি। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যের সঙ্গে ইসহাক মন্ডলের ব্যাপারে আলাপ-আলোচনা করবো। অসহায় মানুষের সহায়তা সবার আগে। আমি গ্রামবাসীর সঙ্গেও কথা বলে যা করা দরকার করবো।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম বলেন, সরকারিভাবে কাউকে ঘর করে দেওয়ার কোনো বাজেট এই মুহূর্তে নেই। তবে আমি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো। দরিদ্র ইসহাক মন্ডলের জন্য কিছু করা যায় কি না সেটা নিয়ে আমি আলাপ-আলোচনা করবো।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী









