ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২১:৪৬:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মানববন্ধনে

আপডেট: ১০:০২ এএম, ৫ সেপ্টেম্বর ২০১৪ শুক্রবার

unnamed4স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: রাজধানী ঢাকাকে বসবাসের উপযোগী করা, জ্যাম কমানোর জন্য শহরের চারপাশের ৪টি নদী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী রক্ষা করে গোলাকার সড়ক, নৌ ও রেলপথে রূপান্তরিত করার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে জাতীয় গণতান্ত্রিকলীগ, বাংলাদেশ বাম ফ্রন্ট ও কাজী আরেফ ফাউন্ডেশন। শুক্রবার সকালে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে যেভাবে রাজধানী ঢাকা চলছে এতে বসবাস করা অনুপযুক্ত। এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছর পর এতে বসবাস করা কঠিন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কথা চিন্তা করে যে উদ্যোগ নিয়েছে আমরা এ উদ্যোগকে সাধুবাদ জানাই। মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউছুফ হোসেন হুমায়ুন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সাহিত্যিক কবি নাহিদ রোকসানা, কাজী মাসুদ আহমেদ, কৃষকলীগ সহসভাপতি শেখ জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ। ০৫.০৯.২০১৪