ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ২০:০০:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

প্রবাসী বক্সার জিনাত ফেরদৌসের স্বর্ণজয়

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২২ পিএম, ২৪ এপ্রিল ২০২৪ বুধবার

বক্সার জিনাত ফেরদৌস।  

বক্সার জিনাত ফেরদৌস।  

বাংলাদেশের যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছেন।

বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন জানান, দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত মানদেলা আফ্রিকান বক্সিং কাপে এই পদক জিতেছেন জিনাত। বাংলাদেশের লাল-সবুজের জার্সিতে জিনাত ৫০ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়ে স্বর্ণপদক পান।

আন্তর্জাতিক অঙ্গনে সম্ভাবনাময় বক্সার হিসেবে চীনের হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জিনাত। যদিও সেই গেমসে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। অবশ্য বক্সার সেলিম ওই গেমসে পদকের কাছাকাছি গিয়েছিলেন। ফলে প্যারিস অলিম্পিকে ওয়াইল্ড কার্ডের জন্য সেলিমের নাম বক্সিং ফেডারেশন পাঠিয়েছে।

তুহিন জানান, ‘সেলিম হোসেন  এশিয়ান গেমসে পরীক্ষিত। জিনাত হাংজুতে খুব একটা ভালো করেনি। তবে এখন মনে হচ্ছে সে নিজেকে আরও পারদর্শী করে তুলছে। এই দুজনের সঙ্গে আবু তালহাও মে মাসে থাইল্যান্ডে একটি অলিম্পিক বাছাই টুর্নামেন্টে খেলবে। সেখানে পদক পেলে বা ভালো অবস্থান থাকলে সরাসরি অলিম্পিক খেলার সম্ভাবনা রয়েছে তিনজনের যে কারও। আমরা শেষ চেষ্টা করব।’

এশিয়ান গেমসে পঞ্চম স্থান অর্জন করা বক্সার সেলিম বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে কঙ্গো মিশনে ছিলেন। অলিম্পিকে খেলার সম্ভাবনা থাকায় বর্তমানে দেশে অনুশীলন করছেন তিনি।