ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৪:৫০:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

প্রবাস ফেরত স্বামীকে নিয়ে দুই স্ত্রীর কাড়াকাড়ি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ১৯ আগস্ট ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রবাস ফেরত স্বামীকে নিয়ে দুই স্ত্রীর মধ্যে ধাক্কাধা‌ক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি মঙ্গলবার শাহজালাল বিমানবন্দরের। এসময় প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনতে আইনশৃংখলাবা‌হিনীর সদস্যদের হিমি‌শিম খে‌তে হয়। বিষয়টি মীমাংসার জন্য তিনজনকেই যেতে হয় থানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার কুয়েতফেরত প্রবাসী মাইনুল বিমানবন্দ‌রে না‌মেন। দেশে ফিরে বিপদেই পড়েন স্বামী। তাকে নি‌তে তার দুজন স্ত্রী হাজির হন শাহজালাল বিমানবন্দরে। কাকে ফেলে কার সা‌থে যাবেন, এই নিয়ে দুই স্ত্রীর ম‌ধ্যে ধাক্কাধা‌ক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

প্রবাসী মাইনুলের গ্রা‌মের বাড়ি কুমিল্লা দাউদকান্দি। প্রথম স্ত্রী সানজীদাকে ২০১৪ সালে মোবাইলে বিয়ে ও কাবিন করেন। ওই স্ত্রীর একটি সন্তান রয়েছে। পারিবারিকভাবে দ্বিতীয় বিয়ে করেন প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই। এ অবস্থায় মাইনুলকে রিসিভ করতে আসেন তার দুই স্ত্রী।

একপর্যায়ে স্বামীর দখল নিয়ে তারা জড়িয়ে পড়েন বিবাদে। সাংবাদিকরা ওই ব্যক্তির কাছে দুই নারীর পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। এক স্ত্রীকে রেখেই অন্য স্ত্রীকে নিয়ে গাড়িতে চেপে গন্তব্য রওনা হওযার সময় আরেক স্ত্রী তা‌কে গা‌ড়ি থে‌কে টে‌নে বের করার চেষ্টা ক‌রেন। মুহূর্তেই উৎসুক জনতার ভিড়।

-জেডসি