ঢাকা, সোমবার ০৯, নভেম্বর ২০২৬ ৯:৫৯:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

প্রবীণ রাজনীতিবিদ রাজিয়া ফয়েজ মারা গেছেন

আপডেট: ০৯:৪৫ এএম, ১৬ নভেম্বর ২০১৩ শনিবার

razia-foyejস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : সাবেক মন্ত্রী প্রবীণ রাজনীতিবিদ রাজিয়া ফয়েজ মারা গেছেন৷ শুক্রবার বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান৷ তার বয়স হয়েছিলো ৭৯ বছর৷ মিত্যুকালে রাজিয়া ফয়েজ এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন৷ তার স্বামী প্রকৌশলী আবু ফয়েজ ২০০৫ সালে মারা যান৷ পরিবার সূত্রে জানা গেছে রাজিয়া ফয়েজ দীর্ঘদিন যাবত লিভার সিরোসিসে ভুগছিলেন৷ গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়৷ শুক্রবার বেলা ৩টা ৩১ মিনিটে তিনি মারা যান৷ বাদ এশা গুলশানে আজাদ মসজিদে নামাজে জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়৷ এর আগে সন্ধ্যায় তার মরদেহ গুলশানে তার নিজ বাসায় নিয়ে যাওয়া হয়৷ রাজিয়া ফয়েজের বাবা সৈয়দ বদরুদ্দোজার ছিলেন কলকাতা সিটি করপোরেশনের মেয়র৷ পাঁচ দশকের বেশি সময় আগে বাবা হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন তিনি৷ স্বাধীনতার আগে মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রাজিয়া ফয়েজ ১৯৬১ সালে খুলনা জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন৷ এরপর ১৯৭৯ সালে সংসদ নির্বাচনে মুসলিম লীগ (খান এ সবুর) থেকে প্রথম নারী সংসদ সদস্য নির্বাচিত হন৷ এরশাদ সরকারের সময়ে তিনি সাতক্ষীরা সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিশু ও মহিলা এবং সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী হন৷ জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য থাকাকালিন ২০০৬ সালের শেষের দিকে তিনি জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেন৷ গত কাউন্সিল অধিবেশনে তাকে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়৷ রাজিয়া ফয়েজের মৃতু্যতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছে৷ ১৫ নভেম্বর'২০১৩