প্রাণে বাঁচলেন আফগান নারী এমপি
আপডেট: ০৯:০৫ এএম, ১৭ নভেম্বর ২০১৪ সোমবার
উইমেননিউজ ডেস্ক : আফগানিস্তানে এমপিদের একটি গাড়িবহরে রোববার আত্মঘাতী গাড়িবোমা হামলায় প্রাণে রক্ষা পেয়েছেন বিশিষ্ট নারী এমপি শুকরিয়া বারেকজাই। তিনি প্রাণে বেঁচে গেলেও হামলায় নিহত হয়েছেন তিনজন বেসামরিক লোক। আহত হয়েছেন ১৭ জন। খবর এএফপির।
রাজধানী কাবুলের একটি প্রধান সড়কে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে ওই হামলা চালানো হয়। জায়গাটি পার্লামেন্ট ভবনের কাছেই। হামলায় এমপিদের বহনকারী গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকী টুইটারে পোস্ট করা এক বার্তায় বলেন, ‘বারেকজাই ভালো আছেন। তিনি সামান্য আহত হয়েছেন। তবে দুর্ভাগ্যজনকভাবে তিনজন বেসামরিক লোক নিহত এবং কমবেশি ১৭ জন আহত হয়েছেন।’
আফগানিস্তানে নারীর অধিকার প্রতিষ্ঠা নিয়ে যাঁরা কাজ করে থাকেন, তাঁদের মধ্যে বারেকজাই সবচেয়ে পরিচিত মুখ। এ কারণে অনেক কট্টর ইসলামপন্থী গোষ্ঠী ও রক্ষণশীল মুসলমানরা তাঁর ওপর ক্ষুব্ধ। বারেকজাই আগেও কয়েকবার হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন।
আরেকজন নারী এমপি শিনকাই কারোখিল বলেন, ‘পার্লামেন্টের দিকে যাওয়া এমপিদের একটি গাড়িবহর ছিল হামলার লক্ষ্যবস্তু। শুকরিয়া বারেকজাই হামলায় আহত হলেও এখন ভালো আছেন।’
নতুন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির দুই দিনের পাকিস্তান সফরের পরই এ হামলার ঘটনা ঘটল। জঙ্গিগোষ্ঠী তালেবানের বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে লড়াইয়ের পর বিদেশি সেনারা শিগগিরই আফগানিস্তান ছেড়ে যাচ্ছে। এ অবস্থায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছে আফগান সরকার। আরও বেশি নারী অধিকারের সমর্থক প্রেসিডেন্ট গনি ইসলামাবাদ সফর শেষে বলেছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন করা যেতে পারে।
আফগানিস্তানে বহু হামলার পেছনে জড়িত জঙ্গিনেতাদের প্রতিবেশী পাকিস্তান আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।
তাৎক্ষণিকভাবে ঘটনার দায় কেউ স্বীকার করেনি। তবে আফগানিস্তানে যেসব সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটে, তার বেশির ভাগের সঙ্গেই তালেবানের যোগসূত্র থাকে। জঙ্গি সংগঠনটি নিজেরাই মাঝেমধ্যে এ ধরনের হামলার দায় স্বীকার করে থাকে।
১৭.১১.২০১৪
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার











