প্রাণ ফিরতে শুরু করেছে ঢাকায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ২৯ এপ্রিল ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
রিকশাচালক সেলিম মিয়ার গ্রামের বাড়ি নীলফামারিতে। ঈদের ছুটি কাটিয়ে শনিবার (২৯ এপ্রিল) সকাল ৭টায় পৌঁছেছেন রাজধানীর গাবতলীতে। গন্তব্য পুরান ঢাকার সোয়ারিঘাট। আন্তঃজেলা বাস থেকে নেমে বেড়িবাঁধ ধরে সোয়ারিঘাট যাবেন তিনি। সেলিম জানান, ঈদের চার দিন আগেই গ্রামে গিয়েছিলেন তিনি। ফিরলেন আজ। কাজের প্রয়োজনে ঢাকায় থাকেন। গ্রামের পরিবারের সঙ্গে ঈদ করতে কর্মবিরতি ছিল এতদিন।
সেলিম রাজধানীতে নামার মিনিট পনেরো পরে পৌঁছেছেন আকবর হোসেন। ফিরলেন কুড়িগ্রাম থেকে। আলাপকালে আকবর জানান, রাজধানীর রায়েরবাজার এলাকায় তার ইলেকট্রনিক পণ্যের দোকান। ঈদের তিন দিন আগে গ্রামে গিয়েছিলেন। ফিরলেন লম্বা ছুটি কাটিয়ে।
ঢাকায় ফিরেই কর্মস্থলে যোগ দিতে হবে, তাই দাঁড়ানোর ফুরসত নেই বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী শহিদুল ইসলামের। গাবতলী ব্রিজের সামনে আন্তঃজেলা বাস থেকে নেমেই সিএনজি চালিত অটোরিকশার খোঁজ করছেন তিনি।
শহিদুল ইসলামের স্ত্রী বলেন, আমাদের বাসা পান্থপথ। শ্বশুরবাড়িতে ঈদ করতে গিয়েছিলাম। তাড়াতাড়ি বাসায় যেতে হবে। উনি (স্বামী) অফিসে যাবেন।
পরিবহন শ্রমিক শফিকুল, ইলিয়াস এবং মিরাজও ফিরেছেন সকাল সাড়ে ৭টায়। একই সময়ে নগরে প্রবেশ করেছেন গার্মেন্টস কর্মী আলেয়া, মাসুমা ও সিরাজ।
এদিন সকালে গাবতলী বাস টার্মিনাল এলাকায় শতশত মানুষের আগমন দেখা গেছে। রাজধানীর ‘প্রাণ’ যাদের বলা হয়, সেই পেশাজীবী ও শ্রমজীবীদের ঢল ছিল সকাল থেকেই।
যাদের বেশিরভাগই আজই কর্মস্থলে যোগ দেবেন। তাই ফিরেছেন সকাল সকাল। কেউ ফিরেছেন একাই, কেউ পরিবার নিয়ে, কেউবা দলবেঁধে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি