ফরিদপুরে ঘোড়ার কামড়ে নারীসহ আহত ২০
ফরিদপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩১ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক পাগলা ঘোড়ার কামড়ে অন্তত ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘোড়াটি যাকে পাচ্ছে তেড়ে গিয়ে কামড়াচ্ছে, ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া গত দুই দিনে পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়ার কামড় ও লাথিতে অন্তত ২০ জন আহত হন। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, ঘোড়াটি বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে এবং সামনে যাকে পায়, কিছু বুঝে ওঠার আগেই কামড়ে আহত করছে।
পৌরসভার রায়পুর এলাকার বাসিন্দা শামিম প্রধান বলেন, গত দুই দিনে বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ বেশ কয়েকজন ঘোড়ার কামড়ে আহত হয়েছেন। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকজনকে চিকিৎসা নিতে দেখা গেছে। পাগলা ঘোড়াটি এখনো ঘুরে বেড়াচ্ছে।
প্রত্যক্ষদর্শী মো. নিজাম খান জানান, কলেজ রোড থেকে শুরু করে চৌরাস্তাসহ পৌরসভার বিভিন্ন স্থানে গত দুই দিনে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ঘোড়াটি যাকে পায় তেড়ে গিয়ে কামড়াচ্ছে।
ঘোড়ার কামড়ে আক্রান্ত কাজী হাসান ফিরোজ বলেন, ‘সকালে বাড়ি থেকে হাঁটার জন্য রেলস্টেশনে যাচ্ছিলাম। চৌরাস্তায় পৌঁছাতেই একটা পাগলা ঘোড়া দৌড়ে এসে কামড় দেয়। লোকজন এসে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে এখন বাড়িতে আছি, কিন্তু আক্রান্ত স্থানে তীব্র ব্যথা হচ্ছে। আমার জানামতে আজ সকালেই কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।’
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন চিকিৎসা নিতে এসেছেন। তাদের ব্যথানাশক ওষুধ ও টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে।
আহতদের বর্ণনা অনুযায়ী, ঘোড়াটিকে সম্ভবত কোনো পাগলা কুকুর কামড়িয়েছে, যার ফলে এমন আচরণ করছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











