ফিজিতে প্রতি ৫০ জন গর্ভবতী নারীর একজন এইচআইভিতে আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে এইচআইভি (হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস) সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ায় দেশে জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বর্তমানে দেশটিতে প্রতি ৬০ জন প্রাপ্তবয়স্কের একজন এইচআইভিতে আক্রান্ত।
পরিস্থিতিকে ‘মহামারি’ হিসেবে উল্লেখ করে দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ফিজির স্বাস্থ্য ও চিকিৎসাসেবা মন্ত্রী ড. রাতু আন্তোনিও লালাবালাভু এই জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি জানান, শুধু সাধারণ প্রাদুর্ভাব প্রতিরোধের ব্যবস্থা দিয়ে এই সংকট সামাল দেওয়া আর সম্ভব নয়। মহামারির ভয়াবহতা বিবেচনা করেই জরুরি অবস্থা জারির পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ফিজিতে প্রতি ৬০ জন প্রাপ্তবয়স্কের একজন এবং প্রতি ৫০ জন গর্ভবতী নারীর একজন এইচআইভি নিয়ে বসবাস করছেন। অথচ মাত্র পাঁচ বছর আগে দেশটিতে আক্রান্তের হার ছিল প্রতি ১৬৭ জনে একজন। ২০২৫ সাল নাগাদ ফিজিতে নতুন করে অন্তত ২ হাজার ৬০ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে।
জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডসের তথ্যমতে, ১০ লাখেরও কম জনসংখ্যার দেশ ফিজিতে ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে নতুন এইচআইভি সংক্রমণ প্রায় ১২ গুণ বেড়েছে। সংস্থাটি জানায়, বর্তমানে নতুন সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়া দেশগুলোর শীর্ষে রয়েছে ফিজি।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক মাদক পাচারের অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়া এবং অনিরাপদ উপায়ে ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণের প্রবণতাই ফিজিতে এইডস ছড়ানোর অন্যতম প্রধান কারণ। এছাড়া স্বাস্থ্যসচেতনতার অভাব, লোকলজ্জা বা সামাজিক কলঙ্কের ভয় এবং পর্যাপ্ত পরীক্ষা ও চিকিৎসার ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ইউএনএইডসের পরিসংখ্যান অনুযায়ী, ফিজিতে আক্রান্তদের ৫০ শতাংশের বেশি যৌন সম্পর্কের মাধ্যমে এবং ৪২ শতাংশের বেশি ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণের কারণে সংক্রমিত হয়েছেন। ২০২৫ সাল পর্যন্ত দেশটিতে আনুমানিক ৯ হাজার ১০০ জন এইচআইভি আক্রান্ত রোগী থাকলেও তাদের মাত্র ৩৯ শতাংশ নিজের সংক্রমণের বিষয়ে জানতেন এবং মাত্র ২২ শতাংশ নিয়মিত অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসা পাচ্ছিলেন।
ফিজির এই পদক্ষেপের বিষয়ে ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বিয়ানইমা বলেন, ফিজির বর্তমান চিত্র বিশ্বের জন্য এক বড় সতর্কবার্তা যে এইডস মহামারি এখনো শেষ হয়ে যায়নি।
- তুলির রঙে এবার নতুন ঠিকানা—নিপুস ক্রিয়েশন
- আকর্ষণীয় বেতনে চাকরি দেবে প্রাইম ব্যাংক
- এশিয়ান গেমস:বাংলাদেশকে খেলার কথা বলে মাঠে আসেনি চীন
- ১০ দিন ধরে লাপাত্তা একই পরিবারের দুই গৃহবধূ
- ভাষা আন্দোলন: ভাষার জন্য নারীরাও নেমেছিল রাজপথে
- ভাষা আন্দোলন: ভাষার জন্য নারীরাও নেমেছিল রাজপথে
- দুশ্চিন্তায় অস্থির? মস্তিষ্ক শান্ত রাখতে প্রতিদিন করুন এই অভ্যাস
- ফিজিতে প্রতি ৫০ জন গর্ভবতী নারীর একজন এইচআইভিতে আক্রান্ত
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
- গ্রিন কার্ড পেতে নতুন নিয়ম জানালো ট্রাম্প প্রশাসন
- দেশের বাজারে সোনার দাম বাড়ল
- প্রথমবার জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল
- সিএনএনসহ ৩ গণমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প
- ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস
- সুনামগঞ্জে বাবার হাতে বিষপানে ৩ শিশুর প্রাণহানী
- এআই-এর অপব্যবহার নিয়ন্ত্রণে উদ্যোগ নেবে সরকার
- বাড়ছে ডেঙ্গু, প্রতিরোধে প্রয়োজন সচেতনতা
- ডিমে কিছুটা স্বস্তি, আটা-ময়দায় বাড়তি চাপ
- রেসিপি: শ্রীলঙ্কার জনপ্রিয় ‘জর্জের ডাল’
- মোদি ও তার শাসকদল ‘স্বৈরাচারী’: শ্রীলেখা
- সাগরে লঘুচাপের পূর্বাভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
- শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে রুমিন ফারহানা
- ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
- রাজধানীতে রাস্তা সংস্কারের নামে জনদুর্ভোগ, চলছে ১২ মাস
- চড়ুই আমাদের ঘরের পাখি, আঙ্গিনার বন্ধু
- এ স প্তা হে র ছ ড়া : জী ব ন ও প্র কৃ তি
- উ. কোরিয়া পারমাণবিক অস্ত্র ছাড়বে ভাবা মূর্খদের কাজ: কিম
- প্রথমবার জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল
- দেশের বাজারে সোনার দাম বাড়ল
- গ্রিন কার্ড পেতে নতুন নিয়ম জানালো ট্রাম্প প্রশাসন










