ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৫:৪৩:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

ফেসবুক থেকে ফাঁস ৪২ কোটি মানুষের ব্যক্তিগত ফোন নম্বর

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

তথ্য ফাঁসের ঘটনায় আগে থেকেই বিপাকে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই অবস্থায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আবারো ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। মার্কিন প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘টেক ক্রাঞ্চ’ দাবি করেছে, এবার ৪২ কোটি ফেসবুক ব্যবহারকারীর মোবাইল নম্বর ফাঁস হয়েছে। এই সংস্থাটির দাবি, ফেসবুক অ্যাকাউন্টে দেয়া ফোন নম্বরগুলো নিয়ে একটি উন্মুক্ত ডাটাবেজ তৈরি করে তা অনলাইনে ছেড়ে দেয়া হয়েছে।

‘টেক ক্রাঞ্চ’র দাবি, এই তথ্যগুলো এমন একটি অনলাইন সার্ভারে সংরক্ষণ করা হয়, যেটা পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত ছিলো না। এ কারণেই ব্যবহারকারীদের ফোন নম্বর একটি উন্মুক্ত ডাটাবেজে প্রকাশিত হয়েছে। এই ৪২ কোটির মধ্যে প্রায় সাড়ে ১৩ কোটি অ্যাকাউন্ট আমেরিকার, ভিয়েতনামের ৫ কোটি এবং ব্রিটেনের প্রায় ২ কোটি। বাকি অ্যাকাউন্ট অন্যান্য দেশের বলে জানা গেছে।

মোবাইল নম্বর ফাঁসের এই ঘটনা ফেসবুক কর্তৃপক্ষ মেনে নিলেও সংস্থার এক মুখপাত্র জানান, ওই ডেটাবেসে একই নম্বর একাধিক বার ছিলো। তাই সংখ্যাটা এত বিপুল মনে হচ্ছে। তবে তা ২০ কোটির বেশি নয় বলেই দাবি তার।

এর আগে কেমব্রিজ অ্যানালিটিকা-কাণ্ডের সময় থেকেই ফেসবুকের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ উঠে। ওই সময় অভিযোগে বলা হয়, ফেসবুক থেকে তথ্য হাতিয়েই মার্কিন ভোটে হস্তক্ষেপ করছিলো মস্কো। এই ফোন নম্বর ফাঁসের ঘটনাটিও অনেক আগেকার বলে দাবি ফেসবুকের। যখন ফোন নম্বর গিয়ে আইডি খোঁজার ফিচার ছিল ফেসবুকে।

কেমব্রিজ অ্যানালিটিকা নিয়ে ২০১৮-র মার্চে জলঘোলা শুরুর পরের মাসেই এই ফিচার তুলে নেয় ফেসবুক। তাদের দাবি, এই ফিচার কাজে লাগিয়েই ডেটাবেস থেকে ফোন নম্বর সরানো হয়েছিলো। সেই সব নম্বরের বেশির ভাগের এখন অস্তিত্ব নেই বলেও দাবি ফেসবুকের। তবু অস্বস্তি কাটছে না ফেসবুকের।

একজনের ফোন নম্বর বেহাত হয়ে গেলে কীভাবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ নানাবিধ অ্যাকাউন্ট বেহাত হয়ে যেতে পারে, এখন তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

-জেডসি