ফ্রান্সের স্বপ্নভঙ্গ, এক যুগ পর ইউরোর ফাইনালে স্পেন
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৯ পিএম, ১০ জুলাই ২০২৪ বুধবার
ফ্রান্সের স্বপ্নভঙ্গ, এক যুগ পর ইউরোর ফাইনালে স্পেন
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের ম্যাচে প্রথমে এগিয়ে যাওয়া ফ্রান্সকে হারিয়ে ১২ বছর পর ফাইনালে উঠলো তিনবারের যৌথ রেকর্ড চ্যাম্পিয়ন স্পেন। এর মধ্যদিয়ে দুর্দান্ত ফর্মের ধারাবাহিকতা ধরে রাখলো দলটি।
সেমিফাইনালে ম্যাচের ৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের সহায়তায় ফ্রান্সের হয়ে গোল করেন কোলো মুয়ানি। ফলে ফ্রান্সের গোলে চাপে পড়ে স্পেন। তবে ১-০ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারলো না ফরাসিরা। লামিন ইয়ামালের রেকর্ড গড়া গোলেই পিছিয়ে থাকা স্পেন ফেরে সমতায়।
এরপর দারুণ এক গোলে স্পেনের হয়ে ব্যবধান ২–১ করেন দানি অলমো। যা চেষ্টা করেও আর বদলাতে পারেনি এমবাপ্পের ফ্রান্স। ফলে ২–১ গোলের জয়েই এক যুগ পর ইউরোর ফাইনাল নিশ্চিত করলো স্পেন।
আলিয়াঞ্জ অ্যারেনায় নাক ভাঙার পর আজ প্রথমবারের মতো মাস্ক ছাড়াই খেলতে নেমেছিলেন ফ্রান্স অধিনায়ক। শুরুতে দলকে এগিয়ে দেওয়া গোলের নির্মাতাও ছিলেন তিনি। তবে স্পেনের অসাধারণ ফুটবলের কাছে অসহায় আত্মসমর্পণ করলো ফরাসিরা।
ম্যাচের প্রথম মিনিট থেকেইপ্রেসিং, আক্রমণ-পাল্টা আক্রমণের জমে উঠে খেলা। স্পেনের আক্রমণে শেষ হতে না হতেই ফ্রান্সের আক্রমণ।
ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যেতে পারত স্পেন। তবে ইয়ামালের দারুণ এক ক্রসকে কাজে লাগাতে পারেননি ফাবিয়ান রুইজ। তার হেড চলে যায় বারের ওপর দিয়ে। পাল্টা আক্রমণে কিলিয়ান এমবাপ্পেকে দারুণভাবে ঠেকিয়ে দেন ডিফেন্ডার জেসুস নাভাস।
দেম্বেলের কাছ থেকে বল পেয়ে নাভাসের মার্কিংয় এড়িয়েই এমবাপ্পে অসাধারণ একটি ক্রসে বল বাড়ান কোলো মুয়ানির উদ্দেশে। হেডে গোল করেন এই স্ট্রাইকার। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত এটিই ছিল ওপেন প্লেতে (ফ্রি–কিক, পেনাল্টি, আত্মঘাতী নয় এমন গোল) করা ফ্রান্সের প্রথম গোল।
গোল খেয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে স্পেন। ২১ মিনিটে দেখা মিলে বহুল প্রতীক্ষিত ইয়ামালের গোল। ২৫ মিটার দূর থেকেই চার ডিফেন্ডারকে হতভম্ব করে অবিশ্বাস্য এক শটে বাঁ পাশের ওপরের কোনা দিয়ে বল জালে জড়ান ইয়ামাল।
সমতাও ফিরিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে স্পেন। যা ২৫ মিনিটে তাদের এনে দেয় নিজেদের দ্বিতীয় গোলটিও। দুর্দান্ত এক আক্রমণে নাভাসের শট প্রতিহত হয়। ফিরতি বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে শট নেন ওলমো। যা ইউলেস কুন্দের গায়ে জালে জড়ালে ২–১ গোলে এগিয়ে যায় স্পেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











