বইমুখী করতে তরুণ-তরুণীদের চা দিয়ে আপ্যায়ন
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৫ পিএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার
ছবি: বাসস
ছোট্ট একটা বইয়ের দোকান। সামনে কার্পেট বিছিয়ে কয়েকটা চেয়ার-টেবিল রাখা। তাতে বসে বই পড়ছেন কয়েকজন তরুণ-তরুণী। তাদের সবার হাতে চায়ের কাপ। কেউ-কেউ বই পড়ছেন আর প্রয়োজনীয় লাইনগুলো টুকে রাখছেন নোটবুকে।
দোকানের নাম লিপিকা লাইব্রেরি। কুমিল্লা শহরের কান্দিরপাড়ে ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার পাশে নুরজাহার ট্রেড সেন্টারের নিচতলায় এর অবস্থান। দোকানটির মূল গেইটে নোটিশটিই এই দোকানের মূল আকর্ষণ।
কারণ ওই নোটিশে লেখা, ‘আসুন, বসুন, চা খেতে খেতে বই পড়ুন। বসা ফ্রি, বই পড়া ফ্রি, চা খাওয়াও ফ্রি।’ বইপ্রেমীদের জন্য চা একজন তৈরি করছেন, আর চা পরিবেশন করছেন মো. রিফাত। তিনি জানালেন, আদা, তেজপাতা আর এলাচ দিয়ে তিনি চা বানান। বই হাতে নিয়ে কেউ বসলে একটু পর পরই চায়ের কাপ এগিয়ে দেন।
লিপিকা লাইব্রেরিতে আসা কয়েকজন বাসসকে জানান, দোকানদারের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তাছাড়া দোকানটিও ব্যতিক্রম। এখানে বই পড়ার পাশাপাশি ফ্রি চা খাওয়ার সুবিধা রয়েছে।
কুমিল্লা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আয়েশা আক্তার লিপি বলেন, কলেজ ছুটির আগে পরে আমাদের কোচিং থাকে। মাঝের এক-দুই ঘন্টা সময় বসার কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না। সে সময়টাতে এখানে আসি। এখানে বসে ক্লাসের বা গল্পের যে কোনো বই পড়া যায়।
লিপিকা লাইব্রেরির স্বত্বাধিকারী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ভিক্টোরিয়া কলেজ থেকেই গ্রেজুয়েশান করেছি। ছাত্র থাকাকালীন সময়ে দেখেছি, শিক্ষার্থীরা ক্লাসের গ্যাপে কোথাও বসার জায়গা নেই। অনেকে বিভিন্ন মার্কেটে ঘুরে সময় কাটায়। এছাড়া তরুণ প্রজন্ম মোবাইল ফোনে আসক্ত। তাদের বইমুখী করতে আমাদের এ উদ্যোগ।
তিনি বলেন, প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত যে কোন সময় পাঠক বই পড়তে পারবেন। কিনতে হবে না। কেউ চাইলে বইয়ের বিশেষ অংশ ছবি তুলেও নিতে পারবেন। পাঠকের জন্য বাংলা ও ইংরেজি অভিধান রয়েছে। আমাদের কাছে ভাষা আন্দোলন, স্বাধীনতা, ধর্ম, রাজনীতি, গল্প, উপন্যাসসহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ভিত্তিক বইও রয়েছে।
তরুণ শিক্ষাবিদ নাজমুল আহসান বলেন, এটি ভালো উদ্যোগ। কুমিল্লায় সৃজনশীল কোনো বইয়ের দোকান নেই। যেখানে বসে বই পড়ে, দেখেশুনে বই কিনতে পারেন। কুমিল্লায় এই আইডিয়াটা নতুন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য


