বগুড়ার বাঁধাকপির রফতানি বেড়েছে বিশ্বের নানা দেশে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৩ এএম, ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি।
বগুড়ার বাঁধাকপির রফতানি বাড়ছে। এ জেলার বাঁধাকপি বিষ মুক্ত হওয়ায় আমদানীকারক দেশে এ সবজি জনপ্রিয় হয়ে উঠছে দিনে দিনে।
অতীতের মত বাঁধাকপি চাষে আর কৃষকদের লোকসান গুনতে হয়না। অথবা বাঁধাকপির দাম না পেয়ে গরুকে খাওয়াত হয় না, রাস্তায় ফেলে দিতেও হয় না। বাঁধাকপি এখন বিশ্বের ৩ থেকে ৪টি দেশে রফতানি হচ্ছে। এ তথ্য জানান বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক।
তিনি জানান, বগুড়ায় এবার ফুলকপির মত বাঁধাকপিরও বাম্পার ফলন হয়েছে। ৯২০ হেক্টর জমিতে ২৩ হাজার ৯২০ মেট্রিক টন বাঁধাকপি উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। সেই লক্ষ্যমাত্র অতিক্রম হয়েছে। এখনও কিছু জমিতে বাঁধাকপি চাষ হচ্ছে। কৃষকরা একই জমিতে দুই বার কপি চাষ করে থাকে। হেক্টরে বাঁধা কাপি উৎপাদন ২৭ মেট্রিক টন।
কৃষি কর্মকর্তারা জানান, দেশের মধ্যে বগুড়ায় সবজি উৎপাদন এখন শীর্ষে। সকাল থেকে বগুড়ার মহাস্থানে বিরাট সবজির হাট পাইকারদের হাঁক-ডাকে মুখরিত হয়ে থাকে। বিশেষ করে ফুল শীত কালীন কপি, বাঁধাকপি, শিমে ভরে ওঠে হাট। বিষমুক্ত হওয়ায় বিশ্বের বাজরে বগুড়ার উৎপাদিত সবজির কদর বাড়ছে।
শিবগঞ্জ উপজেলায় উৎপাদিত বাঁধাকাপি, আলু মান ভালো হওয়ায় রফতানীকারকরা তাদের নির্ধারিত কৃষকদের কাছ থেকে সবজি সংগ্রহ করে। রফতানিযোগ্য ফসল যাতে কীটনাশক ব্যবহার না হয় সে জন্য কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের নানাভাবে সহায়তা দিয়ে থাকে। বিদেশে রফতানি যোগ্য ফলস যেন বিষ মুক্ত হয় সেদিকে বিশেষ নজর দেয়া হয়।
বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক জানান, গতবছর শুধু বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে ৬শ’ মেট্রিকটন বাঁধাকপি রফতানি হয়েছিল। এবার গত রোববার পর্যন্ত এ উপজেলা থেকে ৬২৩ মেট্রিক টন বাঁধা কপি রফতানি হয়েছে।
চট্টগ্রামের মাসওয়া এগ্রো লিমিটেডের স্বাত্তাধিকারী আরিফ আজাদ প্রিন্স জানান, আগের তুলনায় এখন বাঁধাকপির রফতানি বেড়েছে।
ঢাকার কম্বাইডেট এগ্রোর এখন মালয়েশিয়ায় বাঁধা কপি রফতানী করে বলে জানান, সাগর ট্রেডার্মের সাগর হোসেন।
তিনি জানান, তারা কাফেলা হিমাগরের চত্বরে বাঁধা কপি প্যাকেটজাত করছেন। জানুয়ারি মাসে বাঁধাকপি পরিপুষ্ট হলে আরো রফতানীকারকরা বাঁধাকপির চাহিদা জানাবেন।
তার মতে, রফতানিকারকদের সাথে কৃষকদের চুক্তি অনুযায়ী কপি উৎপাদন করে কৃষক। তারা মাঠ থেকে কপি সংগ্রহ করেন। প্রায় ১০/১২ জন রফতানি করে থাকে বাঁধাকপি। গত বছর ২৪০০ মেট্রিকটন বাঁধাকপি শিবগঞ্জ উপজেলা থেকে রফতানি হয়। এ বছর বাঁধাকপির ভালো হওয়ায় মানসম্মত কপি হয়েছে। তাই গত বছরের রফতানিকে ছাড়িয়ে যাওয়ার আশা করেছেন জেলা কৃষি কর্মকর্তারা।
বাংলাদেশ থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর ইন্দোনেসিয়াসহ প্রায় ৪/৫টি দেশে বাঁধাকপি রফতানী হয়ে থাকে। ২০১৪ সাল থেকে বগুড়ার বাঁধকপি স্বল্প পরিসরে রফতানি শুরু হয়। এখন রফতানির পরিমান অনেক বেড়েছে।
এসব বাাঁধাকপির উপরের পাতা ফেলে কাগজে মুড়িয়ে বস্তা করে রফতানির জন্য প্রস্তুত করছেন নারী-পুরুষ শ্রমিকরা। বছর যত যাচ্ছে বগুড়া থেকে সবজি রফতানি ততো বাড়ছে। কৃষক বিষমুক্ত ফসল উৎপাদন করে রফতানিকারকের কাছ থেকে ভালো মূল্য পেয়ে খুশি।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






