ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১৫:২২:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক কোন দেশে কবে ঈদ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৫ এএম, ২৩ জুন ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে বেড়েছে যাত্রী ও যানবাহনে চাপ। সড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত ১০ কিলোমিটার সড়‌কে যানজটের সৃষ্টি হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন বিকল, অতিরিক্ত গাড়ির চাপ, চার লেনের কাজ চলমান থাকায় এ যানজট দেখা দেয়।

রোববার (২৩ জুন) ভোর থেকে থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে।

এদিকে যানজটের কারণে  ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী যানবাহন এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত একমুখী চলাচল করছে। এছাড়া ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংক রোড দিয়ে চলাচল করছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, অতিরিক্ত যানবাহনের চাপ ও গাড়ি বিকল হওয়ায় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যানবাহনের সারি রয়েছে। বিকল্প রাস্তায় যানবাহন ঢাকার দিকে যাচ্ছে। আর এলেঙ্গা থেকে উত্তরাঞ্চলের দিকে একমুখী গাড়ি চলাচল করছে। মানুষদের নির্বিঘ্নে গন্তব্যে ফেরাতে নিরলস কাজ করছে পুলিশ।