বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ এএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে সোমবার (১৬ নভেম্বর) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি নম্বর-০৪-এ বলা হয়েছে, গভীর নিম্নচাপটি রোববার (১৫ নভেম্বর) দিবাগত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৩৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৩৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি ১০.৫° উত্তর অক্ষাংশ এবং ৮৬.৭° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।'
- আজ পহেলা অগ্রহায়ণ, নবান্ন উৎসব: নতুন ধানের ঘ্রাণ বাংলার ঘরে ঘরে
- ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা
- অ্যান্টিভাইরাস ছাড়াই উইন্ডোজে ম্যালওয়্যার স্ক্যান
- মায়ের গ্যারেজ থেকে শুরু, আজ হাজার কোটি ডলারের প্রতিষ্ঠান!
- ঢাকার মতো ইসলামাবাদেও চালু হচ্ছে বিশেষ পিংক বাস
- থাইল্যান্ডে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১
- লেবুপানি খাবেন যে কারণে, জেনে নিন কারণগুলো
- ভালোবাসার টানে ভারতের কেরালার মেয়ে এখন পীরগঞ্জে
- ঢাকার বাতাসের মান আজ ‘খুবই অস্বাস্থ্যকর’
- রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
- সুন্দরবনের দুবলারচরে রাস উৎসব ২২ নভেম্বর
- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
- ৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক
- স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা
- উষা নদী পরিষ্কার করেন, তাহলে সরকার কী করে?
- একা নদীতে নেমেছিলেন উষা, এখন পাশে অর্ধশতাধিক মানুষ
- টেনিস তারকা সানিয়া মির্জার জন্মদিন আজ
- লতিকচুতে গৃহিণী শিরিনা খাতুনের সাফল্য
- শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারীর মৃত্যু
- জীবনের মধ্যবেলায় নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প
- কংগ্রেসের হাল ধরছেন প্রিয়াঙ্কা গান্ধী
- প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
- ৫ দফা পতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- ৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট, সাত মহাদেশ ভ্রমণ বৃদ্ধার
- কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
- আধুনিক পদ্ধতি ব্যবহারে আগাম তরমুজে সাফল্যের হাসি
- ৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক
- শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন
- সুন্দরবনের দুবলারচরে রাস উৎসব ২২ নভেম্বর





