বরিশালের রাস্তায় উড়ছে টাকা, হুলস্থুল কাণ্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ৬ মে ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বরিশালের রাস্তায় উড়ছে ১০০, ৫০০ ও হাজার টাকার ছেঁড়া নোটের টুকরো। এ নিয়ে এলাকায় শিশু ও যুবকদের মধ্যে হুলস্থুল কাণ্ড ঘটে যায়।
সোমবার (৫ মে) বেলা ১১টায় নগরীর নতুল্লাবাদ বাসটার্মিনাল এলাকার হাজেলা খাতুন সড়কে এমন দৃশ্য দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশন প্রধান পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী বলেন, রাস্তায় পাওয়া টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের ছেঁড়া ফাটা নোট। এগুলো অবৈধ কিছু না। বাংলাদেশ ব্যাংক ও সিটি করপোরেশনের মধ্যে চুক্তির মাধ্যমে ছেড়া টাকাগুলো আমরা ময়লার ভাগাড়ে নিয়ে যাই। নেওয়ার পথে বস্তা থেকে ছেড়া কিছু নোট রাস্তায় পড়ে যায়। পরে এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিকভাবে পরিচ্ছন্নতা কর্মী পাঠিয়ে নিয়ে আসেন বলেও জানান তিনি।
বেশি ধোঁয়া হওয়ার কারণে বড় নোট পোড়ানো যায় না, এতে পরিবেশ নষ্ট হয় বলে সিটি করপোরেশন ময়লার বাগাড়ে ফেলা হয় জানিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, সাধারণত দুটি উপায়ে বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ টাকা ধ্বংস করে। প্রথমত পুড়িয়ে ফেলা হয় এবং দ্বিতীয়ত উন্নতমানের শ্রেডিং মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরায় পরিণত করে আবর্জনা হিসেবে পরিত্যক্ত স্থানে ফেলে দেওয়া হয়। এক টাকার নোট থেকে ৫০ টাকার নোট পর্যন্ত পোড়ানোর নিয়ম। আর বড় নোটগুলো (১০০, ৫০০ ও এক হাজার টাকা) কুচি কুচি করে কেটে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয় বলেও জানান তিনি।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী









