বর্ষসেরা নারী ফুটবলার আইতানা বোনমাতি
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি : সংগৃহীত
ফ্রান্সের থিয়েটার দ্য শার্লটে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৬৯তম ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান। যেখানে সবাইকে পেছনে ফেলে বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ব্যালন ডি’অর পেয়েছেন উসমান দেম্বেলে। এদিন শুধু বর্ষসেরা ফুটবলার নয়, মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
এক্ষেত্রে বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। বর্ষসেরা গোলরক্ষককে দেওয়া হয় ইয়াসিন ট্রফি। পুরুষ বিভাগে এটি জিতেছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা, নারী বিভাগে হান্না হাম্পটন। বর্ষসেরা কোচদের দেওয়া হয়েছে ইয়োহান ক্রুইফ ট্রফি। যা জিতেছেন লুইস এনরিকে (পিএসজি) ও সারিনা ভিগমান (ইংল্যান্ড)।
অনুর্ধ-২১ পর্যায়েও বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেওয়া হয়েছে, যার নাম কোপা ট্রফি। ছেলে-মেয়ে দুই বিভাগেই পুরস্কারটি গেছে বার্সেলোনার ঘরে। ব্যালন না জিতলেও এই পুরস্কার জিতেছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার নারী দলের ভিকি লোপেজ জিতেছেন নারী বিভাগের পুরস্কারটি। এছাড়া সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছে জানা ফাউন্ডেশন।
চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজিই বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে। নারীদের ক্ষেত্রে এই সম্মাননা পেয়েছে আর্সেনাল। পুরুষ বিভাগে ভিক্টর গিয়োকেরেস ও নারী বিভাগে এয়া পাজোর জার্ড মুলার ট্রফি জিতেছেন। এয়াও বার্সেলোনার ফুটবলার। সবমিলিয়ে ১৩টি পুরস্কারের চারটি পেয়েছেন বার্সার ফুটবলাররা।
এক নজরে ব্যালন ডি’অর ২০২৫:
ব্যালন ডি’অর (পুরুষ) : উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)
ব্যালন ডি’অর (নারী) : আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)
ইয়াসিন ট্রফি (পুরুষ) : জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি)
ইয়াসিন ট্রফি (নারী) : হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)
ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ) : লুইস এনরিকে (পিএসজি)
ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী) : সারিনা ভিগমান (ইংল্যান্ড)
কোপা ট্রফি (পুরুষ) : লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
কোপা ট্রফি (নারী) : ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)
বর্ষসেরা ক্লাব (পুরুষ) : পিএসজি
বর্ষসেরা ক্লাব (নারী) : আর্সেনাল
জার্ড মুলার ট্রফি (পুরুষ) : ভিক্টর গিয়োকেরেস (আর্সেনাল, সুইডেন)
জার্ড মুলার ট্রফি (নারী) : এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড)
সক্রেটিস অ্যাওয়ার্ড : জানা ফাউন্ডেশন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











