বাংলাদেশ ও ভুটানের মধ্যে যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী
আপডেট: ০৪:৩৬ পিএম, ১৯ নভেম্বর ২০১৪ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভুটানের দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের আরো সম্প্রসারণে দু’দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্য আরো বাড়াতে এখন আমাদের যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। উভয় দিকেই অবকাঠামো তৈরি হয়েছে। এ জন্য এখন ভারতের মধ্যদিয়ে ট্রানজিট প্রয়োজন। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূত পেমা চডেন সাক্ষাৎকালে শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসি সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেনে। ব্যবসা-বাণিজ্যের জন্য ভুটান বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে পারে- এ কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ভুটানের অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটাতে দেশটি বাংলাদেশ থেকে সবজি আমদানি করতে পারে। এ প্রসঙ্গে শেখ হাসিনা প্রতিবছর বাংলাদেশ থেকে ভুটানের অনেক তৈরি পোশাক আমদানির কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশো মুক্তিযুদ্ধে ভুটানের রাজা ও দেশটির জনগণের অমূল অবদানর কথা স্মরণ করেন। রাষ্ট্রদূত ডিসেম্বরের প্রথম সপ্তাহে তার দেশের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন। রাষ্ট্রদূত ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। ভুটানের রাষ্ট্রদূত সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ও সার্ক সনদ বাস্তবায়নে বাংলাদেশের ব্যাপক সাফল্যের প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, তাঁর (শেখ হাসিনা) দেশ পরিচালনায় বিগত কয়েক বছরে বাংলাদেশে ব্যাপক আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। ১৯.১১.২০১৪
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার











