ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:০৬:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

বাকপ্রতিবন্ধী মহিমার অলিম্পিকে স্বর্ণপদক জয়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ১০ জুলাই ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিকে সাফল্যের জোয়ার বইয়েছে বাংলাদেশের অ্যাথলেটরা।আসরে অন্যান্যদের মধ্যে সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন বানিয়াচংয়ের বাকপ্রতিবন্ধী ছাত্রী মহিমা আক্তার।

গত ১৭ জুন থেকে ২৫ জুন বার্লিনে অনুষ্ঠিত হয়েছিল বিশেষ অলিম্পিক। এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে যে কয়জন প্রতিযোগী অংশগ্রহণ করেন তাদের মধ্যে মহিমা একজন। সে সাঁতারে প্রতিযোগীদেরকে পেছনে ফেলে স্বর্ণপদক জয়লাভ করেছে।

অলিম্পিকে স্বর্ণপদক জয়ী মহিমা ২০২০ সালে জাতুকর্ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা সম্পন্ন করে। পরে সে তার বাবা-মায়ের সঙ্গে জার্মানি চলে যায়।

মহিমা আক্তার উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের জাতুকর্ণপাড়া চান্দের মহল্লার শাহজাহান মিয়া ও সেলিনা বেগমের কন্যা। তিনি বর্তমানে সপরিবারে সেখানেই বসবাস করছেন।

বিশ্ব আসরে স্বর্ণপদক জিতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মুখ উজ্জ্বল করায় প্রশংসায় ভাসছেন বানিয়াচংয়ের মহিমা আক্তার। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন অনেকে।