বাজারে উঠেছে শীতকালীন হরেক সবজি
সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:১৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
শীতের সবজি শিম
শীত আসতে এখনও ঢের বাকি। তাই বলে থেমে থাকেনি শীতের সবজির সরবরাহ। শীত আসার আগেই রাজধানীর কাঁচাবাজারগুলোতে আসছে শীতকালীন সবজি। তবে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা।
বিক্রেতাদের দাবি, শীতের সবজি এখনও পুরোপুরিভাবে আসা শুরু করেনি। পুরোপুরিভাবে আসলেই ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে সবজির দাম।
আজ বুধবার সরেজমিনে রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, নানা ধরনের শীতের সবজির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। শীতকালীন সবজির মধ্যে পাওয়া যাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, লাউ, বরবটি এবং টমেটোসহ নানা ধরণের সবজি। এছাড়া পালংশাক, মূলাশাক, লাউশাকসহ নানা ধরনের শাক পাওয়া যাচ্ছে বাজারে।
বাজার ঘুরে দেখা যায়,শীতকালীন বিভিন্ন সবজির মধ্যে নতুন গোল বেগুন ৫০-৬০ টাকা, কচুর ছড়া ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ৮০ থেকে ৯০ টাকা, গাজর ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। এছাড়া প্রতি পিস লাউ ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করতে দেখা যায়। শিমের দাম চলতি সপ্তাহে ১১০- ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
বর্তমানে বাজারে সীমিত পর্যায়ে মুলা, পালংশাক,মূলাশাক,লাউশাক উঠলেও তা দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। দামও বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। শীতকালীন শাক একেক বাজারে একেক দামে বিক্রি হচ্ছে। কোন জায়গায় শাকভেদে একমুঠা ২০ টাকা আবার কোন জায়গায় ১৫ টাকা। দামের কোন বালাই নেই। তারপেরও ক্রেতারা কিনছেন।
বিক্রেতারা বলছেন, আগামী মাসের শুরুতে বাজারে শীতকালীন সব ধরনের শাক-সবজি পাওয়া যাবে। শান্তিনগর বাজারের বিক্রেতা শাহজাহান জানান, বিভিন্ন এলাকায় জমিতে শীতের আগাম শাক-সবজি চাষ করা হয়েছে। এ কারণে শাক-সবজির দাম কিছুটা বেড়েছে। সামনের মাস থেকে শীতকালীন সবজির দাম কমতে পারে।
বাড্ডা কাঁচাবাজারের সবজি বিক্রেতা নাজমুল বলেন, শীতকালীন সবজি এখনও বাজারে খুব বেশি আসেনি। এখন যেগুলো পাওয়া যাচ্ছে, এগুলো প্রায় সারাবছর জুড়েই পাওয়া যায়। তবে শীতকালীন কপি এবং সিমসহ কিছু সবজি আসতে শুরু করেছে। আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে বাজারে শীতের সবজির আমদানি বাড়বে। তখন দামও কমবে।
শিম, লাউশাকসহ বেশকিছু শীতকালীন সবজি কিনে ঘরে ফেরার সময় গুলশান গুদারাঘাট এলাকার এলাকার বাসিন্দা রাফি রহমান জানান, শীতকালীন সবজি বলতে এখন কিছু নেই। সবসময়ই সব সবজি পাওয়া যায়। এ কারণে শীতের সবজির সেই স্বাদ এখন আর নেই। তারপেরও নতুন সবজি দেখলেই কিনতে ইচ্ছে করে। তাই এগুলো কিনলাম।
হাজীপাড়া এলাকার বাসিন্দা ডালিয়া নাসরিন রিক্তা বলেন,শীতকালীন সবজি পাওয়া গেলেও সব কিছুর দাম বাড়তি। তাই অল্পই কিনছি।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







