বায়ুদূষণ রোধে বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৪ পিএম, ২২ জুন ২০২৫ রবিবার
বায়ুদূষণ রোধে বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে সরকার
ঢাকা ও এর আশপাশের এলাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তী সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি আরও কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টাস্কফোর্সের দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে গত ১৪ মে রাজধানীর মন্ত্রণালয় ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ‘আমরা বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি।’
উপদেষ্টা জানান, পরিবেশবান্ধব গাছ লাগানো, বর্জ্য ও সড়ক পরিষ্কারের জন্য আধুনিক যন্ত্রপাতি কেনাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।
পানি সম্পদ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালনরত রিজওয়ানা হাসান আরও বলেন, গাছ লাগানোর কাজ তদারকির জন্য সিটি কর্পোরেশন, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের খালি জায়গাগুলোতে ঘাস লাগিয়ে ঢেকে দেওয়ার জন্য একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে।’
উপদেষ্টা আরও বলেন, তরুণ প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যদের গাছের যত্নের দায়িত্ব দেওয়া হবে এবং যারা সেরা পরিচর্যা করবেন, তাদের বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে প্রণোদনা দেওয়া হবে।
তিনি জানান, নগরবাসীর দুর্ভোগ কমাতে ধুলাবালি দূষণ নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিদিন দু’বার করে সড়কে পানি ছিটাবে। এছাড়া কঠিন বর্জ্য অপসারণ ও সড়ক পরিষ্কারের নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হবে।
সভায় আরও সিদ্ধান্ত হয় যে, খোলা ট্রাকে বালু পরিবহনের পরিবর্তে প্যাকেটজাত বালু পরিবহন করতে হবে।
উপদেষ্টা জানান, ২০২৫ সালের মধ্যে সড়ক নির্মাণ ব্যতীত সকল সরকারি নির্মাণকাজে ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের বাধ্যবাধকতা নিশ্চিত করা হবে।
যারা খোলা জায়গায় বর্জ্য পোড়াবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, পাঠ্যপুস্তকে নাগরিক সচেতনতা ও বায়ুদূষণ রোধে নাগরিকদের ভূমিকা বিষয়ক একটি অধ্যায় অন্তর্ভুক্ত করার নীতিমালা চূড়ান্ত করা হবে। সেই সঙ্গে শুক্রবার জুমার খুতবায় পরিচ্ছন্নতা বিষয়ক বয়ান দিতে দেশের সব মসজিদে নির্দেশনা দেওয়ার কথাও জানান উপদেষ্টা।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











