ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২৩:১৩:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার কবরে খালেদা

আপডেট: ১২:৪৩ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৪ সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া দলটির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন । সোমবার সকাল সোয়া ১১টার দিকে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে খালেদা শেরেবাংলা নগরে জিয়ার কবর প্রাঙ্গণে যান। khaledaসেখানে শ্রদ্ধা নিবেদনের পর তিনি ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন। দিনটি উপলক্ষে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কবর প্রাঙ্গণের বাইরে রক্তদান কর্মসূচির আয়োজন করে। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর নানা পটপরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন সামরিক শাসক জিয়াউর রহমান। এরপর ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করে নতুন রাজনৈতিক দল বিএনপি। এর আগে ওই বছরের ফেব্রুয়ারি মাসে জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি ডানপন্থী দল গঠিত হয়, যা পরে বিএনপিতে বিলুপ্ত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার কবরে পুষ্পমাল্য অপর্ণের সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাফরুল হাসান, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুর রহমান হাবিব, শামীমুর রহমান শামীম এবং কেন্দ্রীয় নেতারা এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন। এছাড়া দলের অঙ্গসংগঠনের নেতা হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব, আবু সাঈদ খান খোকন, আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, নুরে আরা সাফা, শিরিন সুলতানা, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম খান নাসিম, এম এ মালেক, শাইরুল কবির খান, তকদির হোসেন জসিম, হাফেজ আবদুল মালেক,আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব কর্মীদের নিয়ে নিজ নিজ দলের পক্ষে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সোমবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। দলের প্র্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদা বিবৃতিতে নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। ০১.০৯.২০১৪