বিএনপি-জামায়াত সব সময়ই প্রতিহিংসার রাজনীতি করে আসছে:প্রধানমন্ত্রী
আপডেট: ০৫:১০ এএম, ৩১ আগস্ট ২০১৪ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট সব সময়ই প্রতিহিংসার রাজনীতি করে এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর হামলার অপচেষ্টা চালায়।
তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন বানচালের নামে বিএনপি-জামায়াত জোট সকল ধর্মের বিশ্বাসীদের উপর বর্বরতা চালিয়েছে। তাদের হাত থেকে হিন্দু-মুসলিম-খ্রিস্টান কেউ রেহাই পায়নি। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের উপর বেছে বেছে হামলা চালিয়েছে। তারা সে সময় একমাত্র সাতক্ষীরাতেই ১৭ জনকে হত্যা করেছে। কে মুসলমান, কে হিন্দু আর কে খ্রিস্টান তা তারা দেখেনি।
শেখ হাসিনা বলেন, ‘এ অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে হবে, যার জন্যে আমরা সম্মিলিতভাবে স্বাধীনতা যুদ্ধ করেছি।’
জন্মাষ্টমী উপলক্ষে রবিবার সন্ধ্যায় বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রমেশ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক তপন কান্তি দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি দেবাশীষ পালিতও বক্তৃতা করেন। ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের অন্যান্য শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রেস্ট প্রদান করেন।
প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বলেন, ‘বাংলাদেশ আপনাদের মাতৃভূমি এবং আপনারা এ দেশের মাটিতে জন্মগ্রহণ করেছেন। আমরা চাই আপনারা আপনাদের নিজ অধিকার বলে এদেশে বসবাস করবেন। কেউ আপনাদেরকে এদেশ থেকে সরাতে পারবে না।’
দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র ছাড়া ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি বলেন, নির্বিঘœ গণতন্ত্র ছাড়া সকল ধর্মের অধিকার নিশ্চিত হবে না, শান্তি বজায় থাকবে না এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে না।
শেখ হাসিনা বলেন, সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, ‘এই সংশোধনী সংবিধান লংঘন করে যারা ক্ষমতা দখল করবে তাদের শাস্তিও নিশ্চিত করেছে। এর মাধ্যমে আমরা গণতন্ত্রকে একটি দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছি।’
দেশের সকল ধর্মের মানুষের সমানাধিকার নিশ্চিতকরণে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করে দেশ স্বাধীন করেছে। তাই দেশের সকল মানুষ সমানাধিকার নিয়ে বসবাস এবং স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে।’
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বর্তমান সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ঈদ ও পূজাসহ সকল ধর্মীয় উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে।
সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এগিয়ে যাবো। কোনো চক্রান্ত দেশের অগ্রগতিকে রোধ করতে পারবে না।
২৫.০৮.২০১৪

- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি