বিকল্পধারার মান্নানের স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ এএম, ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার
ফাইল ছবি
সাড়ে ৩৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের স্ত্রী উম্মে কুলসুম মান্নান ও তাদের দুই মেয়েসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক সচিব মো. মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৩ জানুয়ারি মামলাটি অনুমোদন দেওয়া হয়। মামলায় মেজর মান্নানের স্ত্রী ছাড়াও তার দুই মেয়ে ও বিআইএফসি সাবেক পরিচালক তানজিলা মান্নান ও তাজরিনা মান্নানকে আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন— বিআইএফসি পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, এএমএম জাহাঙ্গীর আলম, রইস উদ্দিন আহমেদ, সাবেক পরিচালক আরশাদ উল্লাহ, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি আহমেদ করিম চৌধুরী, সাবেক সিনিয়র অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন ও মো. মোস্তাফিজুর রহমান।
আসামিদের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে ম্যাক্সনেট অন লাইনের স্বত্বাধিকারী মো. রইস উদ্দিনের নামে ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে সুদ আসলে ৩৬ কোটি ৪৯ লাখ ৩১ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।
৯৮ লাখ টাকা উত্তোলন করে এবং ঋণের কিস্তি পরিশোধ করেনি। সবমিলিয়ে ঋণের আসল দাঁড়িয়েছে ২৮ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৩৮২ টাকা। আর সুদ হিসাবে পাওনা ৮ কোটি ১ লাখ ৫৮ হাজার ৬৬৫ টাকা। সুদ আসলে ৩৬ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ৪৭ টাকা আত্মসাতের অভিযোগে দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে একই ধরনের আত্মসাতের ঘটনায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানসহ অর্ধশতজনকে আসামি করে পাঁচটি মামলা করে দুদক। সব মিলিয়ে মামলাগুলোয় ১২১ কোটি ৭০ লাখ ১৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি





