বিশ্বকাপে রেকর্ড গড়ে র্যাঙ্কিংয়ে শীর্ষে উলভার্ট
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৭ এএম, ৫ নভেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
সদ্য শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়ে আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। শীর্ষে উঠার পথে চ্যাম্পিয়ন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা ও সেমিফাইনালিষ্ট অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনারকে পেছনে ফেলেছেন তিনি।
মঙ্গলবার (৪ নভেম্বর) আইসিসি নারী র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
বিশ্বকাপে ৯ ম্যাচের ৯ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ৫৭১ রান করেন উলভার্ট। নারী ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৯ এবং ফাইনালে ভারতের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেন উলভার্ট। এতে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন এই ডান-হাতি ব্যাটার। তার নামের পাশে আছে ৮১৪ রেটিং।
দ্বিতীয় স্থানে নেমে যাওয়া মান্ধানার সঙ্গে উলভার্টের রেটিং ব্যবধান মাত্র ৩। ৮১১ রেটিং নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন মান্ধানা। ৭৩৮ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে নেমে গেছেন গার্ডনার। র্যাঙ্কিংয়ে শীর্ষে দশে প্রবেশ করেছেন অস্ট্রেলিয়ার এলিসা পেরি। তিন ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন তিনি। সাত নম্বরে থাকা নিউজিল্যান্ডের সোপি ডিভাইনের সঙ্গে সমান ৬৬৯ রেটিং আছে পেরির।
নয় ধাপ এগিয়ে তালিকার দশম স্থানে জায়গা করে নিয়েছেন ভারতের জেমিমা রদ্রিগেজ। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৭ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। তার ইনিংসের ওপর ভর করে ৩৩৯ রানের টার্গেট তাড়া করে বিশ্বকাপের মঞ্চে নতুন রেকর্ড গড়ে ভারত।
বোলারদের র্যাঙ্কিংয়ে ৭৪৭ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার গার্ডনার।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











