বিশ্বকাপে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের, অবসরে অধিনায়ক
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০২ এএম, ২৪ নভেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ২৫-১৮ পয়েন্টে চাইনিজ তাইপের কাছে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। ২০১২ সালে পাটনায় হওয়া প্রথম নারী বিশ্বকাপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। এবার বাংলাদেশ সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পদক নিয়ে বিশ্বকাপ শেষ করল। প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১২ পয়েন্টের ব্যবধানে হেরেছে ইরান, চাইনিজ তাইপের কাছে বাংলাদেশের হারের ব্যবধান ৭। এই সুবাদে বিশ্বকাপে তৃতীয় অবস্থান বাংলাদেশের।
২০১২ সালের নারী কাবাডি বিশ্বকাপের প্রথম আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া চাইনিজ তাইপে এবারের আসরে শুরু থেকেই আধিপত্য বিস্তার করছে। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে আসা দলটি বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে ৯-৮ পয়েন্টে এগিয়ে থেকে। ব্যবধান আরও বাড়তে পারত, বিরতির বাঁশি বাজার আগ মুহূর্তে সুপার ট্যাকলে ২ পয়েন্ট তুলে বাংলাদেশ ব্যবধান কমিয়ে প্রথমার্ধ শেষ করে।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান ঘুঁচিয়ে ১০-৮ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। চাইনিজ তাইপেও পাল্টা আঘাতে ১০-১০ সমতায় ফিরে। সময় গড়ানোর সাথে সাথে আধিপত্য বাড়তে থাকে চাইনিজ তাইপের। এ অর্ধের পঞ্চম মিনিটে বাংলাদেশকে অল আউট করে তারা এগিয়ে যায় ১৫-১২ পয়েন্টে। বাকিটা সময়ে দাপট ধরে রেখে ২৫-১৮ পয়েন্টে জয় তুলে নেয় চাইনিজ তাইপে। সোমবার ফাইনালে চাইনিজ তাইপে মুখোমুখি হবে ২০১২ সালের নারী কাবাডি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারতের।
সেমিফাইনালে হেরে বাংলাদেশের স্মৃতি আক্তার বলেন, 'আমরা অনেক লড়াই করেছি; চাইনিজ তাইপে অনেক ভালো দল। আমাদের জেতার লক্ষ্য ছিল তবে পারিনি। ওদের টেকনিক, ওদের গতি, ওদের মুভম্যান্ট অনেক ভালো ছিল। মূলত টেকনিক্যাল দিক দিয়েই ওদের কাছে আমরা হেরে গেছি। তারপরও আমরা সন্তুষ্ট যে প্রথমবারের মত আমরা একটা পদক পেয়েছি।'
চাইনিজ তাইপে কোচ ডেভিড সাই বলেন, 'আজকে যে ভুলত্রুটি আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো ফাইনাল ম্যাচকে সামনে রেখে। আমরা ভারতের সঙ্গে আগে এশিয়ান গেমসে মুখোমুখি হয়েছিলাম। প্রথম ম্যাচে ড্র ও পরের ম্যাচে এক পয়েন্টে হেরেছিলাম। আমরা এখানে সোনার পদকের জন্য এসেছি। তবে আমাদের মূল লক্ষ্য এশিয়ান গেমস। এই টুর্নামেন্টটা হলো তার প্রস্তুতি পর্ব। বাংলাদেশ আজকে ভালো খেলেছে। তবে তাদের মধ্যে লড়াকু মানসিকতা কম দেখেছি। বিশেষ করে ডিফেন্সে ভালো করলেও রেইডে সেই লড়াকু মনোভাবটা দেখিনি।'
ফুটবল, ক্রিকেট কিংবা হকির অনেক তারকা খেলোয়াড়রা মাঠ থেকে বিদায় নিতে পারেন না। এক্ষেত্রে জাতীয় খেলা কাবাডি খানিকটা ব্যতিক্রম। জাতীয় পুরুষ দলের অধিনায়ক আরদুজ্জামান মুন্সির মতো নারী দলের অধিনায়ক রুপালী আক্তারও রাজসিক বিদায় পেয়েছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশ-চাইনিজ তাইপে সেমিফাইনাল শুরুর আগে বিদায়ী মুকুট পড়িয়ে দিয়েছেন ৩৪ বছর বয়সী বাংলাদেশ অধিনায়ক রূপালীর মাথায়। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ হ্যাপি রিটায়ারম্যান্ট লেখা উত্তরীয় (শ্যাশে) পড়িয়ে দিয়েছেন তাকে।
বাংলাদেশের বর্তমান দলে ২০১২ সালে প্রথম নারী কাবাডি বিশ্বকাপ খেলা একমাত্র সদস্য এই রূপালীই। ২০০৯ সাল থেকে কাবাডি খেলছেন। শুরুটা সে বছরই এশিয়ান জুনিয়র কাবাডি দিয়ে। ২০১০-এ ঘরের মাঠে খেলেছেন দক্ষিণ এশীয় গেমস। এরপরের দুটি দক্ষিণ এশীয় গেমসেও (২০১৬ ও ২০১৯) বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন জামালপুর থেকে উঠে আসা এই খেলোয়াড়। তেমনি এশিয়ান গেমস খেলেছেন রূপালী ২০১০, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালে। ঘরোয়া পর্যায়ে বাংলাদেশ আনসারের হয়ে সাফল্য পেয়েছেন অনেক। সেই রূপালীরই আন্তর্জাতিক পথচলা থামছে এবারের কাবাডি বিশ্বকাপ দিয়ে ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের। শেষ আসরে বাংলাদেশ দলের অধিনায়কত্বও করছেন তিনি।
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী






