বিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা কোহলির
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩২ এএম, ৩০ জুন ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
অনেকদিন ধরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান খরায় ভুগছিলেন বিরাট কোহলি। খরা কাটছিল না বিশ্বকাপেও। ফাইনালের আগে ৭ ম্যাচ ব্যাটিং করে রান তুলেছিলেন মোটে ৭৫। তার মধ্যে দুটি আবার ডাক। সেই কোহলির ব্যাটে চড়েই দীর্ঘ ১৩ বছরের শিরোপা খরা কাটালো ভারত। তার অনবদ্য ৭৭ রানের ইনিংসে বার্বাডোজের কড়া রোদে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি শিরোপা জয়ের উল্লাসে মাতলো টিম ইন্ডিয়া। দীর্ঘদিন পর ম্যাচ সেরার পুরস্কারও হাতে উঠল কোহলির। কিন্তু এ পুরস্কার নিতে এসেই জানিয়ে দিলেন, দেশের হয়ে আর খেলবেন না টি-টোয়েন্টি ম্যাচ।
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে নিজ মুখেই কোহলি বললেন, এটা আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল। আমরা ঠিক এটাই অর্জন করতে চেয়েছিলাম। সৃষ্টিকর্তা মহান। একদিনই পারফর্ম করলাম আর এটা কাজে এলো দলের। এটাই ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
পরবর্তী প্রজন্মকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার কথা জানিয়ে কোহলি বলেন, চেষ্টা করেছি দলে যতটা সম্ভব অবদান রাখার। শিরোপা উঁচিয়ে ধরতে চেয়েছিলেন, পরিস্থিতিকে সম্মান দেখিয়ে খেলার চেষ্টা করেছি। এখন পরের প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছে যারা দলকে সামনে এগিয়ে নিতে পারবে।
ফাইনালের দারুণ পারফরম্যান্সে দলকে শিরোপা জেতানোর পর কোহলির অবসরের ঘোষণাটা যেন ধাক্কা হয়েই এলো বিশ্ব ক্রিকেটের জন্য। সঞ্চালক হার্শা ভোগলে আরও একবার প্রশ্ন করলেন তাকে। এবারও কোহলি জানালেন, এবারই তার শেষ। বললেন, এটাই ভারতীয় দলের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। আমরা বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। জোর করে কোনও পরিস্থিতি তৈরি করার থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া উচিত। সবাই জানত এর পরে কী হতে চলেছে। এটাই সময় নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার। অসাধারণ সব ক্রিকেটার রয়েছে দলে। ওরাই দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এবং দলকে আরও উঁচুতে তুলবে।
বিশ্বকাপটা জিততে ভারতের মতো দীর্ঘ অপেক্ষা ছিল কোহলির। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সঙ্গেও ছিলেন তিনি। এক যুগেরও বেশি সময় পার করে ভারতের হয়ে আবার পেলেন বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ। ম্যাচ শেষে তাই খানিকটা আবেগতাড়িতই ছিলেন কোহলি। বললেন, এত বছর ধরে একটা বিশ্বকাপ জেতার জন্য আমরা অপেক্ষা করেছি। রোহিতের মতো ক্রিকেটারের দিকে তাকিয়ে দেখুন। ৯টা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে। আমার সেখানে ৬টা। রোহিত এই ট্রফির যোগ্য। এই মুহূর্তে আবেগ ধরে রাখা কঠিন আমার কাছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











