বিশ্বকাপ ফাইনালের প্রতি টিকিটের দাম দেড় লাখ টাকার বেশি
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ এএম, ২ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
আজ রোববার নাবি মুম্বাইয়ে নারী বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে ভারত, তাই ভারতীয়দের মধ্যে টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি চলছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই বলছে, ফাইনালের টিকিটের জন্য ডিওয়াই পাতিল স্টেডিয়ামের কাউন্টারের সামনে লম্বা লাইন তৈরি হয়েছে।
অফলাইনের পাশাপাশি অনলাইনেও চলছে টিকিট বিক্রি। অতিরিক্ত চাহিদার কারণে টিকিটের দামও বেড়ে চলেছে। নির্দিষ্ট একটি গ্যালারির প্রতিটি টিকিটের দাম দেড় লাখ টাকা পর্যন্ত ছাড়িয়ে গেছে।
রোববার স্থানীয় সময় বেলা তিনটায় শুরু হতে যাওয়া ম্যাচের জন্য অফলাইন টিকিট কখন বিক্রি শুরু হবে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, শনিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামের বাইরে টিকিট কাউন্টারগুলোর সামনে লম্বা লাইন দেখা যায়, যেখানে কিছু লোক ৩৬ ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করছিল।
অনলাইন টিকিটের একটি অংশ ভারতের ফাইনালে জায়গা নিশ্চিত হওয়ার আগেই বিক্রি হয়ে গিয়েছিল। বুকমাইশোতে দেখা গেছে ‘সোল্ড আউট’ বার্তা। তবে ভায়াগোগোর মতো ওয়েবসাইটগুলোতে কিছু টিকিট পাওয়া যাচ্ছে, যেখানে দাম ৬ হাজার ৫০০ থেকে শুরু করে ১ লাখ ৩০ হাজার রুপির বেশি।
যেমন শনিবার রাত সাড়ে আটটায় ভিআইপি সেকশনের বি এল১ সেকশনের টিকিটের দাম দেখানো হয় ১ হাজার ৫৩৩ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৮৭ হাজার ৫১৮ টাকা। তখন পর্যন্ত ৪টি টিকিট অবিক্রীত আছে বলে ওয়েবসাইটে বলা ছিল।
এদিকে ভারত নারী ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতলে খেলোয়াড়দের কী দেওয়া হবে, এ নিয়ে আলোচনা চলছে দেশটির ক্রিকেট অঙ্গনে। গত বছর ভারতের পুরুষ ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল বিসিসিআই।
এবার হারমানপ্রীত কৌরদের তেমন কিছু দেওয়া হবে কি না, এমন প্রশ্নে পরিচয় গোপন রাখার শর্তে পিটিআইকে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছেন, ‘বিসিসিআই পুরুষ ও মহিলাদের জন্য সমান বেতনের সমর্থন করে। আলোচনা আছে যে আমাদের মেয়েরা বিশ্বকাপ জিতলে পুরুষদের বৈশ্বিক জয়ের তুলনায় পুরস্কার কোনো অংশেই কম হবে না। তবে তারা জেতার আগে ঘোষণা করাটা ঠিক হবে না।’
২০১৭ সালে যখন ভারত নারী দল ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হয়েছিল, তখন বিসিসিআই প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ টাকা দিয়েছিল।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







